কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীমঙ্গলে গ্লোরিয়াস এডুকেশন অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীদের সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ এলাকার গ্লোরিয়াস এডুকেশন অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠান ২০২৫ শনিবার (২৯ মার্চ) বেলা সাড়ে ৩টায় জিসিসি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

গ্লোরিয়াস এডুকেশন অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শামীম মিয়ার সভাপতিত্বে এবং শিক্ষিকা শাহেলা সায়মার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিষ রঞ্জন দাশ।

বিশেষ অতিথি ছিলেন কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল কবীর, দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মাহমুদুল হাসান,দারুল আজহার ইনস্টিটিউট এর প্রিন্সিপাল সোহাইল আহমদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, বাংলাদেশ চা গবেষণা বোর্ড উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: জিল্লুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বর্ডার গার্ড পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিদুল হাসান, ভলান্টিয়ার ফর বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সাবেক প্রেসিডেন্ট সাইফুল ইসলাম সাব্বির এবং জিসিসির শিক্ষক সাঈদ হোসেন, সেলিনা আক্তার, আনিকা চৌধুরী, জিসান হোসাইন প্রমূখ। 

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন এসএসসি পরীক্ষার্থী মঈনুল ইসলাম জাহিদ এবং কৃতি শিক্ষার্থীদের পক্ষে অভিব্যক্তি উপস্থাপন করের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সামছুন নাহার।

অনুষ্ঠান শেষে বিদায়ী সকল শিক্ষার্থীদের নিয়ে ইফতার আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


Tag
আরও খবর