কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

খেলাধুলার বিকাশ ও শিক্ষার প্রসারে সম্ভাবনাময় তরুণ প্রজন্মের পাশে শ্রীমঙ্গলের ইউএনও জিয়াউর রহমান

শ্রীমঙ্গলে চা-শ্রমিক পরিবারের ২৩ কিশোরী ফুটবলারকে ক্রীড়াসামগ্রী প্রদান, ৫ জনকে স্কুলে ফেরানোর উদ্যোগ


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের ২৩ জন কিশোরী ফুটবলারের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে আর্থিক ও পারিবারিক সীমাবদ্ধতায় ঝরে পড়া পাঁচজন কিশোরীকে পুনরায় শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার র‍্যানার স্কুল অ্যান্ড কলেজ মাঠে হরিণছড়া আলুবাড়ি গারো পল্লীর নারী ফুটবল দলের সদস্যদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে উপজেলা প্রশাসন।

ম্যাচ শেষে কিশোরী ফুটবলারদের চাহিদা অনুযায়ী তাদের হাতে ফুটবল বুট, জার্সি, প্যান্ট ও মোজা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মিনহাজুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা সাইফুল ইসলাম, র‍্যানার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মো. মোবারক হোসেন লুপ্পা এবং কমিটির সদস্য ও স্থানীয় ক্রীড়াবিদ মীর মো. কালাম আহমেদ প্রমুখ।

দীর্ঘদিন পর প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দলের খেলোয়াড়রা। তাদের মাঝে নতুন করে খেলাধুলার উদ্দীপনা তৈরি হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার হরিণছড়া, খেজুরীছড়া, ডিনস্টন চা-বাগান ও আশপাশের এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা-শ্রমিক পরিবারের কিশোরীদের ফুটবলের প্রতি প্রবল আগ্রহ রয়েছে। ইতোমধ্যে তারা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিভার স্বাক্ষর রেখেছে। তবে প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম ও আর্থিক সংকটের কারণে তাদের নিয়মিত অনুশীলন ব্যাহত হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর তাদের পাশে দাঁড়ায় উপজেলা প্রশাসন। এর আগেও সাতগাঁও চা-বাগান ও আশপাশের এলাকার প্রায় ৬০ জন তরুণ-তরুণীকে ক্রীড়া সরঞ্জাম প্রদান এবং মাঠে গোলবার স্থাপনের মাধ্যমে স্থানীয় ক্রীড়া পরিবেশ তৈরিতে উদ্যোগ নিয়েছিল প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, “কিশোরীদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং তাদের শিক্ষাজীবন নিশ্চিত করতে প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। আর্থিক ও অন্যান্য কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া পাঁচজন কিশোরীকে পুনরায় বিদ্যালয়ে ফেরাতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “খেলাধুলা কেবল বিনোদন নয়; এটি শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সুস্থ সমাজ গঠনের অন্যতম মাধ্যম। খুব শিগগিরই এই কিশোরীদের অনুশীলনের জন্য একটি স্থায়ী খেলার মাঠের ব্যবস্থা করা হবে। খেলাধুলার সুযোগ বাড়লে তরুণীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব হবে।” 


Tag
আরও খবর