কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

শ্রীমঙ্গলে বন বিভাগের অভিযানে পাখি শিকারের সরঞ্জামসহ পাখি উদ্ধার, শিকারীরা পলাতক

শ্রীমঙ্গলে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে বন বিভাগ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার সিরাজনগর এবং লামুয়া এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাখি শিকারীদের আটক করা না গেলেও পাখি শিকারের সরঞ্জামসহ একটি শালিক, একটি বক ও একটি ঘুঘু পাখি উদ্ধার করা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে সিরাজনগর এবং লামুয়া এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় লামুয়া এলাকার হারিস মিয়ার বাড়ি থেকে শালিক, বক ও ঘুঘু পাখি উদ্বার করি। তিনি আরও জানান, অভিযানে খবর পেয়ে পাখি শিকারীরা পালিয়ে যায়। পরে এলাকার লোকজনের কাছ থেকে তথ্য নিয়ে তাদের বাড়িতে অভিযান করি। এসময় পাখি শিকারীকে পাওয়া যায় নি। পাখি শিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম।

প্রসঙ্গত, এর আগে গত ১১ ডিসেম্বর দুপুরে  শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানের বস্তি এলাকা থেকে ৫টি শিকারী টিয়া পাখি উদ্ধার করে বনবিভাগ।

আরও খবর