কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বিদ্যুতকর্মী মোস্তাফিজুর রহমানের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পল্লী বিদ্যুতের খুটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হওয়া মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সিন্দুরখান সাব-জোনাল অফিসের লাইনম্যান গ্রেড-১ মোঃ মোস্তাফিজুর রহমান (২৯) মারা গেছেন।

বিদ্যুৎস্পৃষ্টের ঘটনার ৯দিন পর মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মোস্তাফিজের দুইটি শিশু সন্তান (১ ছেলে-১ মেয়ে) রয়েছে। 

নিহত মোস্তাফিজুর রহমানের বাড়ি নেত্রকোনা জেলা সদরের বাগড়া গ্রামে। তার পিতার নাম মোঃ আব্দুল কাদির ও মাতার নাম রেজিয়া খাতুন। 

এর আগে গত ১২ অক্টোবর উপজেলার সিন্দুরখান ইউনিয়নের বেলতলী এলাকায় খুঁটিতে ক্রস আর্ম পরিবর্তন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) সিন্দুরখান সাব-জোনাল অফিসের লাইন্যামন গ্রেড-২ রেজুয়ানুল হক (২২)।

নিহত রেজুয়ান সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দশঘর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, পবিস সিন্দুরখান সাব-জোনাল অফিসে কর্মরত রেজুয়ানুল হক ও মোস্তাফিজুর রহমান গত ১২ অক্টোবর শনিবার দুপুর দেড়টার দিকে সিন্দুরখান ইউনিয়নের বেলতলী এলাকায় তিন ফেজ সেকশন কেটে ক্রস আর্ম পাল্টাতে গিয়েছিলেন। অসাবধানতাবশত তিন ফেজের এক ফেজ জাম্পার করা ছিল। এ অবস্থায় বিদ্যুতায়িত হয়ে রেজুয়ানুল হক ও মোস্তাফিজুর রহমানের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। স্থানীয় লোকজন ও পবিস সিন্দুরখান সাব-জোনাল অফিসের লোকজন তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রেজুয়ানুল হককে মৃত ঘোষণা করেন। মোস্তাফিজের অবস্থা আশঙ্কাজনক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে তাৎক্ষণিক এম্বুলেন্সযোগে তাকে ঢাকার বার্ন ইউনিটে নেওয়া হয়।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এ.বি.এম মিজানুর রহমান বলেন, মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির সিন্দুরখান সাব-জোনাল অফিসে কর্মরত লাইনম্যান মোস্তাফিজুর রহমানের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সমিতির তত্ত্বাবধানে গত ১২ তারিখে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করি। তার চিকিৎসায় কোনো ত্রুটি করিনি। বিদ্যুৎস্পৃষ্টের ঘটনার ৯দিন পর মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঢাকায়  চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

এদিকে এ ঘটনায় মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর থেকে তদন্ত কমিটি গঠন করে সিন্দুরখান সাব-জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল মতিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এ.বি.এম মিজানুর রহমান।

চূড়ান্ত তদন্তের রিপোর্ট পেয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এ.বি.এম মিজানুর রহমান।


Tag
আরও খবর