রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে-টুসি




সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে উল্লেখ করে সংরক্ষিত নারী আসনের সংসদ ও বাংলাদেশ কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা অধ্যাপিকা রুমানা আলী টুসি বলেছেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো, নৌকাকে বিজয় করে প্রধানমন্ত্রী পুনরায় ক্ষমতায় এনে উন্নয়নের ধারা অব্যাহত রাখব।


শুক্রবার (২৬আগস্ট) দুপুরে উপজেলার টেপিরবাড়ি(ছাতির বাজার) উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে তেলিহাটি ইউনিয়ন জাতীয় শোক দিবস আয়োজক কমিটির উদ্যোগে আলোচনা সভা,দোয়া মাহফিল ও গণভোজের অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

টুসি এমপি বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোন ষড়যন্ত্রই যেন আমাদের বাঁধা হয়ে না দাঁড়াতে পারে। আমাদের একটি চিন্তায় মাথা রাখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগকে সুসংগঠিত করে  কীভাবে দেশকে সামনের দিকে এগিয়ে  নিয়ে যেতে পারি।



তিনি আরও বলেন, ৭৫ এর ১৫ আগস্টের ভয়াল রাতে জাতির জনককে সপরিবারে হত্যা করে বেঈমানরা। এমনকি বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেলকেও ছাড়েনি তারা। তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই তার নাম দেশের মাটি থেকে মুছে যাবে। কিন্তু না, আজ বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। উন্নয়নের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মহান আল্লাহ বঙ্গবন্ধুসহ ওই দিন নিহত সবাইকে বেহেশত নসিব করুক।


আয়োজক কমিটির আহবায়ক ও তেলিহাটি ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল সাত্তার আবুলের সভাপতিত্বে এবং তেলিহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রহমান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর মেয়র আনিসুর রহমান আনিস,সাবেক শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আ. জলিল,মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম খোকন, ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন।এ ছাড়া উপজেলা আ.লীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি হাবিবুর রহমান।


Tag
আরও খবর