কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে -টুসি


শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সংরক্ষিত নারী আসনের সংসদ ও বাংলাদেশ কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা অধ্যাপিকা রুমানা আলী টুসি বলেছেন,জাতীয় নির্বাচন ঘনিয়ে আসলেই দেশি-বিদেশী ষড়যন্ত্র শুরু হয়ে যায়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এইসব অপশক্তিকে রুখতে হবে।


শনিবার (২৭আগস্ট) দুপুরে উপজেলার শ্রীপুর ভবন মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা কৃষকলীগের উদ্যোগে আলোচনা সভা,দোয়া মাহফিল ও গণভোজের অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন,সেই ১৯৭৫ সালের ১৫ আগস্টের নীল নকশাকারী বিএনপি ও জামাত- শিবির আজও আমার নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।সবাইকে এক ও অভিন্ন হয়ে এইসব প্রেতাত্মা চিহ্নিত করে উপড়ে ফেলতে হবে।আমাদের মা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের ব্যাপারে কোন ছাড় হবে না।নেতৃত্বে পরিবর্তন আসতে পাড়ে,নেতৃত্ব যা হউক না কেন,তা কিন্তু একটি জায়গায় সীমাবদ্ধ সেটা বাংলাদেশ আ.লীগ ও আ.লীগ মনোনীত নৌকা মার্কা প্রার্থী এবং নৌকাকে বিজয়ী করতে হবে।



তিনি আরও বলেন, ৭৫ এর ১৫ আগস্টের ভয়াল রাতে জাতির জনককে সপরিবারে হত্যা করে বেঈমানরা। এমনকি বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেলকেও ছাড়েনি তারা। তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই তার নাম দেশের মাটি থেকে মুছে যাবে। কিন্তু না,আজ বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। উন্নয়নের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মহান আল্লাহ বঙ্গবন্ধুসহ ওই দিন নিহত সবাইকে বেহেশত নসিব করুক।


উপজেলা কৃষকলীগের আহবায়ক জয়নাল আবেদীন রানার সভাপতিত্বে এবং সদস্য সচিব আয়নাল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর মেয়র আনিসুর রহমান আনিস,সাবেক শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আ. জলিল,মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম খোকন,জেলা কৃষকলীগের সভাপতি আতিকুর রহমান লিটন ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন।এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা,উপজেলা আ.লীগ,কৃষকলীগসহ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন  গোসিংগা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ ফকির।


Tag
আরও খবর