কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

শ্রীপুরে রেলের ৩ দফা দাবি মানববন্ধন


'স্কুলে পড়তে যাই-ট্রেনের ধাক্কায় লাশ হতে নয়', 'ট্রেন প্রতি যাত্রী সংখ্যা ৬০০ তবে আসন ১০ টি কেন? ''এমন আরও অসংখ্য লেখা সম্বলিত প্লে-কার্ড হাতে নিয়ে রেলক্রসিং বাস্তবায়ন,রেলস্টেশনে যমুনা ট্রেনের যাত্রা বিরত,লোকাল ট্রেন গুলোতে আসন সংখ্যা বৃদ্ধি ৩ দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে  মানববন্ধন করা হয়েছে।


বহস্পতিবার (৪ আগস্ট ) বিকেলে ৫ টায় উপজেলার কাওরাইদ রেলওয়ে স্টেশন  এলাকায় ঘন্টা ব্যাপি করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের  অংশগ্রহণে কাওরাইদ সাধারণ ছাত্র সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



এ সময় জালাল উদ্দীন মণ্ডল (টুকু)সভাপতিত্বে ও জাকারিয়া হাসান রিয়াদের সঞ্চালনায় সৌদি থেকে অডিও কলের মাধ্যমে বক্তব্য দেন লেভেল ক্রসিং বাস্তবায়ক কমিটির আহবায়ক রাহাদ আকন্দ।


মানববন্ধনে বক্তাগণ বলেন, গত ২৪ জুলাই উপজেলার মাইঝপারা রেলক্রসিংয়ে শ্রমিক যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে বাসচলকসহ চারজন প্রাণ হারায়। ইতঃপূর্বে ওই স্থানে  ট্রেন দুঘটনায়  প্রাণহানী ঘটে।


শুধু গাজীপুরেই নয় সারা দেশে অবৈধ ও অরক্ষিত রেলক্রসিং এ কিছু দিন পর পর রেল দুর্ঘটায় কেড়ে নিচ্ছে অনেক তাজা প্রাণ। একটি দুর্ঘটনার পরেই রেলকর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করলে হয়তো এরকম দুর্ঘটনার পূনরাবৃত্তি ঘটতো না। এরপরেও রেলওয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহন না করায় অবৈধ ও অরক্ষিত রেল ক্রসিং গুলো আরও বিপদজনক হয়ে উঠেছে। ট্রেন চালকরা জীবনের ঝুকি নিয়ে তাদের দায়িত্ব পালন করছেন।



বক্তারা আরও বলেন, বিটিশ আমল থেকে কাওরাইদ রেলওয়ে স্টেশনটি অবকাঠামােগত সকল সুযােগ-সুবিধা রয়েছে। তারপরও এ স্টেশনে শুধুমাত্র লােকাল ট্রেন ছাড়া যমুনা  ট্রেনের যাত্রা বিরতি নেই। এতে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন কাওরাইদসহ পাঁচটি ইউনিয়নের বাসিন্দারা।কাওরাই থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের একমাত্র নিরাপদ যানবাহন ট্রেন। তা শর্তেও এখানে যমুনা ট্রেনের কোন যাত্রা বিরতি নেই।কাওরাইদ আসপাশের এলাকায় কলেজ,  মাদ্রাসা,উচ্চ বিদ্যালয় রয়েছে। এখানে এসএসসি, এইচএসসি, জেডিসি, জেএসসি'র পরীক্ষা কেন্দ্র রয়েছে।যমুনা ট্রেনের যাত্রা বিরতি না থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বারবার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করছেন না। দ্রুত সময়ের মধ্যে এ স্টেশনে যমুনা ট্রেনের যাত্রা বিরতি ব্যবস্থা না করা হলে, বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি বাস্তবায়ন করা হবে।



এ সময় আরও উপস্থিত ছিলেন কাওরাইদ ফকিরপাড়া যুব সংঘ ক্লাবের সাংগঠনিক সম্পাদক জাকির মোড়ল, যুবলীগকর্মী সোহরাওয়ার্দী, সাবেক ছাত্রনেতা ইউনুস খান, আল-নুর একাডেমি এন্ড হা-ইস্কুলের শিক্ষক মো. মনিরুজ্জামান নাঈম, কাওসার, সিয়াম ও আলম প্রমুখ।


Tag
আরও খবর