কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে মানবিক সহায়তার কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর আয়োজিত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে সরকারি/বেসরকারি এতিমখানা, লিল্লাহ বোর্ডিং, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে ত্রান কার্য (চাল) এর ডি.ও. বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গাজীপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ইকবাল হোসেন সবুজ এমপি। আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, উপজেলা প্রশাসক শ্রীপুর। উপস্থিত ছিলেন এডঃ শামসুল আলম প্রধান উপজেলা চেয়ারম্যান শ্রীপুর। আরো উপস্থিত ছিলেন হুমায়ুন কবির হিমু সভাপতি শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ। 


উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামিয়া আনওয়ারিয়া বরমী মাদ্রাসার মুহতামিম মাওলানা আশেকে মোস্তফা এবং আল জামিয়াতুল ইসলামিয়া জান্নাতুল আতফাল মাদ্রাসা মুহতামিম মাওলানা কজী মঈনুদ্দিন সহ শ্রীপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসার মুহতামিম বৃন্দ।


এ সময় উপস্থিত উপজেলার সরকারি বেসরকারি লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা মাদ্রাসার এতিমখানা মাদ্রাসার মুহতামিম দের নিকট দুর্যোগ কালীন ত্রাণ হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে ইকবাল হোসেন সবুজ এমপি বলেন জনগণের পাশে থেকে জনস্বার্থে কাজ করে যাবেন। এবং মানুষের ভালোবাসা নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট গাজীপুর গড়ার লক্ষ্যে কাজ করে যাবেন।


উক্ত অনুষ্ঠানে উপস্থিত সরকারি বেসরকারি নেতৃবৃন্দ তাদের বক্তব্য প্রধান করেন। বক্তব্যের পরে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা আল্লামা আশেকে মোস্তফা সাহেব। 


আরও খবর