নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা দিনাজপুরে দূর্বৃত্তদের হামলায় বিশিষ্ট ব্যবসায়ী বাস মালিক সমিতির নেতা নূর ইসলাম মেডিক্যালে আশাশুনিতে ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল কচুয়ায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার ঐতিহাসিক স্থাপনা ভেঙে পানি সরবরাহ ব্যবস্থা ও জলাধার নির্মাণ ময়মনসিংহের অনেকেই চায় না শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিলেন শায়খ আতিক উল্লাহ, বিতরণ করলেন বই হাতিয়াতে শিয়ালের হামলায় মারা গেল বিজলী শেরপুরে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন লাখাইয়ে শত বছরের পুরনো মসজিদ, সংস্কারের অভাবে যেকোনো সময় ধস,দেখার যেন কেউ নেই। একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ময়মনসিংহে নিরাময় ক্লিনিকের এমডি ডা. জিন্নাহকে আটক, পরে জিম্মায় মুক্তি নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল

শ্রীপুরে দেশীয় অস্ত্র উদ্ধার


মাগুরার শ্রীপুরে রাজিব জোয়ার্দার ও শিমুল ঘোষ ও আকেন শেখের দোকান থেকে ধারলো ২ টি চাপাতি ও ২ টি ছোল উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে বাজার কমিটি ও স্থানীয়রা অস্ত্রগুলো উদ্ধার করে। বাজার কমিটি ও স্থানীয়রা শ্রীকোল ইউনিয়ন পরিষদে দেশীয় অস্ত্রসহ বারইপাড়া গ্রামের রাজিব জোয়ার্দ্দার ও খড়িবাড়িয়া গ্রামের আকেন শেখকে নিয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে অস্ত্রগুলো শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়। 


স্থানীয়দের দাবি, খামারপাড়া বাজারে রাজিব জোয়ার্দার, শিমুল ঘোষ ও আকেন শেখের দোকানে বারইপাড়া গ্রামের নজরুল মোল্যার ছেলে আল-আমিন মোল্যা বড় ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড করার উদ্দেশ্যে অস্ত্রগুলো রেখেছে। সেই সাথে এ কর্মকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।


এ বিষয়ে অভিযুক্ত রাজিব জোয়ার্দার বলেন, আমার দোকানে বারইপাড়া গ্রামের নজরুল মোল্যার ছেলে আল-আমিন মোল্যা আসা-যাওয়া করে। দোকানের চাবিও তার কাছে আছে। কখন যে সে এ অস্ত্রগুলো রেখেছে আমি জানি না। 


এ বিষয়ে খামারপাড়া বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, তাদের দোকানে অস্ত্র রাখা আছে এমন সংবাদের ভিত্তিতে বাজার কমিটি ও স্থানীয়রা দোকানে তল্লাশি করে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পরে অস্ত্রসহ রাজিব জোয়ার্দার ও আকেন শেখকে পরিষদে হাজির করেছি। 


এ বিষয়ে খামারপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মোল্যা শাহাদৎ হোসেন বলেন, আমরা এ বিষয়ে শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটিসহ ইউনিয়ন পরিষদে বসেছিলাম। পরে বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। 


এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, সেখানে পুলিশ গিয়ে অস্ত্র উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 


Tag
আরও খবর