কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীপুর সাংবাদিক সমিতি'র সভাপতি ও সাধারণ সম্পাদককে অনাস্থা



শ্রীপুর সাংবাদিক সমিতি'র সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবুলকে অনাস্থা দেওয়া হয়েছে। একই সঙ্গে সমিতির সহ সভাপতি  হিমু সরকারকে আহবায়ক ও অপর সহ সভাপতি আব্দুল্লাহ ফকিরকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। 

নির্বাচন পরিচালনা কমিটি দ্রুত সময়ের মধ্যে  পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 


মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরে সমিতির অস্থায়ী  কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায়  সমিতির অধিকাংশ সদস্যদের স্বাক্ষরে সর্বসম্মতিক্রমে  এই সিদ্ধান্ত নেওয়া হয়। 


সম্প্রতি সমিতির ১৫ জন সদস্য সভাপতি ও সাধারণ সম্পাদক  বিরুদ্ধে গুরুতর বেশকিছু অভিযোগ তুলে প্রতিষ্ঠা  আব্দুল মালেকের কাছে মৌখিক ভাবে অভিহিত করে। অভিযোগগুলোর মধ্য ছিল,কমিটির নিয়মিত সভা আহ্বান না করা,সমিতির সাইটবোর্ড ব্যক্তি সার্থে ব্যবহার করা,সদস্য সাথে দুর্ব্যবহার করা, ক্ষমতা অপব্যবহার করাসহ সমিতির 

 নীতি-আদর্শ পরিপন্থি আরও বেশকিছু সুনির্দিষ্ট অভিযোগ তাদের বিরুদ্ধে উপস্হাপন হয়।

এই অভিযোগগুলোর প্রেক্ষিতে ১৬ নভেম্বর সমিতির এক জরুরী সভায় সভাপতি সম্পাদককে দিয়ে মিটিং করানো অথবা  মিটিং এ উপস্থিত করার জন্য ৫ সদস্য কমিটি গঠন করে দেয়া হয়। 


কমিটির সদস্যরা একাধিক বার তাদের সাথে যোগাযোগ করে সমিতির মিটিং আহবান করা অথবা উপস্হিত থাকার জন্য অনুরোধ করে। 

সভাপতি সম্পাদক মিটিং কল না করে একাধিক সদস্যদের হুমকি দেয় এবং সংগঠনের নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

পরে  সমিতির  সাংগঠনিক সম্পাদক মো.উজ্জল মিয়া সাধারণ সভা আহ্বান করেন। জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত আরিরের সঞ্চালনায় সভা শুরুর পর উপস্থিত সদস্যরা মহিউদ্দিন আহমেদ ও মোহাম্মদ আলী বাবুলের বিরুদ্ধে অভিযোগগুলো উপস্হাপন করে তাদের বহিষ্কার দাবি করেন। 

পরে সভায় উপস্থিত সমিতির ১৫ জন সদস্যের স্বাক্ষরে সর্বসম্মতিক্রমে তাদেরকে  অনাস্থা দেয়া হয়।


সমিতির দপ্তর সম্পাদক কামার পারভেজ স্বাক্ষরিত  এক প্রেস বিজ্ঞপ্তিতে   বিষয়টি নিশ্চিত করা হয়। 

 ৫ সদস্যর নির্বাচন পরিচালনা আহবায়ক কমিটি গঠন করা হয়। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি নতুন কমিটি গঠন করবেন বলে জানিয়েছেন কমিটির আহবায়ক হিমু সরকার।


Tag
আরও খবর