গাজীপুরে ঢাকা-জয়দেবপুর রেল সড়কের পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের তিনটি যাত্রীবাহী বগি উল্টে গেছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার (১৪ আগস্ট)জেলার ধীরাশ্রম এলাকায় রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান জয়দেবপুর রেলওয়ে জংশনের ইনচার্জ রেজাউল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনের ঙ এবং চ বগি লাইনচ্যুত হয়েছেন। দুর্ঘটনা পর থেকে ঢাকা-গাজীপুর ট্রেন প্যাসেঞ্জার ফোরাম সংগঠনের কর্মীরা কাজ করছেন। জংশনের ইনচার্জ রেজাউল ইসলাম বলেন,ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের তিনটি বগি উল্টে গিয়ে লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।যাত্রীবাহী বগি উল্টে যাওয়ায় এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
১০৪ দিন ১০ ঘন্টা ৪১ মিনিট আগে
১৪৭ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে
১৫০ দিন ১৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৭৫ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে
২২০ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে
২৩৮ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩৫৮ দিন ২০ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩৮৯ দিন ১৬ ঘন্টা ১৪ মিনিট আগে