বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা

৫ দফা দাবিতে সুনামগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশন এর শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

৫ দফা দাবিতে সুনামগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশন এর শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 


মোশারফহোসেন সুনামগঞ্জ ঃ


সুনামগঞ্জে মসজিদভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রম এর ৮ম প্রকল্প শুরু করা, পবিত্র ঈদুল আজহা'র আগে  বকেয়া ৫ মাসের বেতন দেয়া, বেতনবৃদ্ধি করার দাবিসহ মোট ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন ও ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ।


শনিবার  (১৭ মে )   সকাল সাড়ে দশটায় সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে  শহরের প্রায় দুই ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

  এরপর শিক্ষকরা ডিসি অফিসের সামনে কিছুক্ষণ অবস্থান করেন।  খবর পেয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া কর্মসূচিতে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। 

 অবস্থান কার্যক্রম শেষে তারা প্রধান উপদেষ্টা বরাবরে লেখা একটি স্মারকলিপি  সুনামগঞ্জ জেলা প্রশাসকের “ডিসি” কাছে পেশ করেন।


মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা বিগত ৭ পর্যায়ে সন্তুষ্টজনক কাজ করে সকলের কাছে প্রশংসিত হয়েছি। এই গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিভিন্ন মসজিদের ইমামবৃন্দ, বেকার যুবক ও নারী শিক্ষিকাবৃন্দ অত্যন্ত আন্তরিকতা দিয়ে নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করেছেন।

জেলা প্রশাসক মহোদয় সরকারি দায়িত্ব পালনে আমাদের কাজে লাগিয়েছেন। আমরা নিষ্ঠার সাথে নির্দেশনা মেনে কাজ করেছি। 


  এর মাধ্যমে প্রাক-প্রাথমিক শিক্ষার প্রসার হয়েছে,  সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে, কোরআন শিক্ষা দেয়া হয়েছে, বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি আমরা সামজিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি।  ধর্মমন্ত্রণালয়ে এখনও ফ্যাসিস্টদের দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তারা আছেন।  তারাই এখন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অনুমোদনের ক্ষেত্রে গড়িমসি করছেন। এখন কেন এই প্রকল্প আউটসোর্সিং এর আওতায় নেয়ার পাঁয়তারা চলছে? আমরা তা হতে দিবো না“


বক্তাদের দাবি , ৫ মাসের বকেয়া বেতন অনতিবিলম্বে দিতে হবে। এছাড়াও বেতন বৃদ্ধি করাসহ প্রকল্পটি চালু রাখতে হবে।


তাদের দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন বলে হুশিয়ারি দেন। 


উল্লেখ্য, কর্মসূচির নেতৃত্ব দেন মসজিদভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড অফিসার মাহফুজুর রহমান। মাওলানা হাবিবুর রহমান'র সঞ্চালনায় 

 অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমেদ, ইসলামি আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম পলাশি, 

মাওলানা নুরুজ আলী, মাওলানা নাজমুল হক,মাওলানা মজিবুর রহমান, মাওলানা আব্দুল হান্নান,মাওলানা জিয়া উদ্দিন,মাওলানা সুহেল আহমেদ, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা শাহনুর,সৈয়দ জিয়াউর রহমান, আবু সুফিয়ান, প্রমুখ।

Tag
আরও খবর







হাওরবাসীর রূপকার ডিসি ইলিয়াস মিয়া

৩৪০ দিন ১ ঘন্টা ৩৪ মিনিট আগে