কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অর্থের প্রলোভন দিয়ে লাঙ্গলে ভোট চাওয়ার অভিযোগে চেয়ারম্যান মাসুমকে স্থানীয়দের বাধা।


গাইবান্ধার সুন্দরগঞ্জে ইসলামের মোড় "কালির খামার মতিন সরদারের বাড়ি জামে মসজিদে" এমন ঘটনা ঘটে। 

আজ শুক্রবার জুম্মার নামাজ পড়তে কালির খামার মতিন সরদারের বাড়ি জামে মসজিদে যান ১৪ নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুম। জুম্মার নামাজ শেষে তিনি উপস্থিত লোকজনকে লাঙ্গল মার্কায় ভোট দিতে বলেন। নাম না প্রকাশ করার শর্তে উপস্থিত একজন মুসল্লী জানান উনি আমাদেরকে টাকার প্রলোভন দেখিয়ে লাঙ্গলে ভোট দিতে বলেন, এতেই উপস্থিত লোকজন মাসুমকে থামিয়ে দিয়ে কেন এমন কাজ করছেন প্রশ্ন করলে তিনি কোন উত্তর দিতে পারেন নি।

স্থানীয়রা জানান মাসুমের বাবা মরহুম গোলাম মোস্তফা আহমেদ একজন জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। তিনি সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ছিলেন। ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ২৯-গাইবান্ধা, ১-সুন্দরগঞ্জ আসনে নৌকার নির্বাচিত সাংসদ। তার ছেলের এমন কর্মকাণ্ডে তারা বিব্রত। 

এ বিষয়ে ১২ নং কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শ্রী দুর্লভ চন্দ্র মন্ডল জানান মাসুম এই আসনের সাবেক সংসদ সদস্য মরহুম গোলাম মোস্তফা স্যারের ছেলে। মেহেদী মোস্তফা মাসুমসহ আরো কিছু সংখ্যক নেতাকর্মী জাতীয় পার্টির কাছে অর্থের বিনিময়ে তাদের বিক্রি করে সাধারণ জনগণের মধ্যে ভোট নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন । দুর্লভ চন্দ্র মন্ডল আরও বলেন ইসলামকে পুঁজি করে মসজিদে ঢুকে রাজনৈতিক আলোচনা ও জাতীয় পার্টির পক্ষে ভোট চেয়েছিলেন মাসুম তখন স্থানীয়রা তাকে বাধা প্রদান করেন। 

এ বিষয়ে মোবাইলে মেহেদী মোস্তফা মাসুম জানান লাঙ্গলের ভোট চাইতে গিয়ে স্থানীয়দের সাথে আমার একটু ভুল বোঝাবুঝি হয়েছে, তবে আর্থিক প্রলোভনের বিষয়টি সত্যি নয় । 

Tag
আরও খবর