কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাই নেই পূজা উদযাপন পরিষদের নির্বাচনে বললেন মিসেস আফরুজা বারী।

অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাই নেই পূজা উদযাপন পরিষদের নির্বাচনে বললেন মিসেস আফরুজা বারী। 


গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুন্দরগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল আজ ১৪ মার্চ সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী, সম্মানিত অতিথি হিসেবে ২৯-গাইবান্ধা,১-সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর উপস্থিত থাকার কথা থাকলেও তার সন্তান অসুস্থ হবার কারণে তিনি উপস্থিত থাকতে পারেন নি। 

দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি অধ‍্যক্ষ পরেশ চন্দ্র সরকার।

সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক‍্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি রনজিৎ বকসি সূর্য ও সাধারণ সম্পাদক চঞ্চল সাহা।

এতে ০১ টি পৌরসভা সহ উপজেলার ১৫ ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের  ১'শত ৩০ জন ভোটারের প্রত্যক্ষ ভোটের মাধ‍্যম‍ে সভাপতি ও সারারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভাপতি পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে এর মধ‍্যে মৃদাঙ্গ প্রতীক নিয়ে সর্বোচ্চ ৪২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয় দীপক কুমার সরকার বাবলু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নিমাই ভট্টাচার্য মঙ্গল ঘট প্রতীক নিয়ে পান ৩২ ভোট।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪জন প্রার্থী। এর মধ‍্যে বীনা প্রতীক নিয়ে সর্বোচ্চ ৫৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আল্পনা গোস্বামী। তার নিটকতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ঘন্টা প্রতীক নিয়ে বিশ্বজিৎ সরকার পান ৪৫ ভোট।

সম্মেলনে বক্তরা বলেন , মানুষে মানুষে কোন ভেদাভেদ হতে পারে না। মানুষের মানবিক মূল্যবোধকে জাগ্রত করতে হবে। বঙ্গবন্ধুকে হারানো ছিলো জাতির জন্য দুর্ভোগ। আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই। সংখ্যালঘুদের সাথে যে ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে তার বিচার না হওয়ার ফলে সাম্প্রদায়ীকতা প্রকাশ পাচ্ছে। সংখ্যালঘু সুরক্ষা আইন পাশ করতে হবে। কে হিন্দু? কে মুসলমান? কে বৌদ্ধ? কে খ্রিস্টান? এ রকম পরিচয়ে আমরা বাঁচতে চাইনা। আমরা অসাম্প্রদায়ীক বাংলাদেশ চাই।

Tag
আরও খবর