কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সুন্দরগঞ্জে নবাগত ওসির সাথে বাজার দোকান মালিক সমিতির আলোচনা সভা।

সুন্দরগঞ্জে নবাগত ওসির সাথে বাজার দোকান মালিক সমিতির আলোচনা সভা। 

গাইবান্ধার সুন্দরগঞ্জে পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষ্যে সুন্দরগঞ্জ বাজার দোকান মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ থানার নবাগত অফিসার ইন-চার্জ কে এম আজমিরুজ্জামান, সুন্দরগঞ্জ থানা পৌরসভার বিট-অফিসার সাব-ইন্সপেক্টর (নিঃ) সৈয়দ মামুন হক, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এস.এম.নাহিদ আলম রাব্বির সঞ্চালনায় ও বাজার দোকান মালিক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান সভাপতিত্বে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। 

এতে বাজার দোকান মালিক সমিতির সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন মজুমদার শাহীন, কোষাধ্যক্ষ মোঃ রওশন আলম , ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃজামিউল ইসলাম, সদস্যবৃন্দ সহ সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে সুন্দরগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব কুমার সরকার দ্রব্যমূল্যসহ সবকিছু সহনশীলতা সম্প্রীতি বজায় রেখে ব্যবসা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।  

বিশেষ অতিথির বক্তব্যে অফিসার ইন-চার্জ কে.এম আজমিরুজ্জামান দোকানের নিরাপত্তা, যানজট, ব্যবসায়ী ও ক্রেতারা যাতে নিরাপদে তাদের ক্রয় বিক্রয় সম্পন্ন করতে পারে। সুন্দরগঞ্জ বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি বাজার দোকান মালিকদের সহযোগিতা কামনা করেন। 

এরপর প্রধান অতিথি সার্বিক বিষয়ে পরামর্শ দিয়ে সহায়তা করার প্রতিশ্রুতি প্রদান করেন। 

এরপর সভাপতি সকলের পরামর্শক্রমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন। 

আরও খবর