কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাতক্ষীরায় উপজেলা তালা ভেঙ্গে পাটকেলঘাটা উপজেলা বাস্তবায়নের পথে

সাতক্ষীরার সবচেয়ে ঐতিহ্যবাহী বৃহত্তম উপজেলা তালা।  সস্পতি তালা কে ভিভক্ত করে পাটকেলঘাটা নামে নতুন উপজেলা গঠনের লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্রনালয়ের যুগ্নসচিব মোহাম্মাদ সাইফুল ইসলাম মজুমদার গত ৩১ ডিসেম্বর-২৩ খুলনা বিভাগীয় কমিশনার, সাতক্ষীরা জেলা প্রশাসকসহ ও তালা উপজেলা প্রশাসন বরাবর চিঠি পাঠিয়েছেন।

সূত্র জানায়, ২০০৪ সালের ২৪ অক্টোবর সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের তৎকালীন সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, সাবেক সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ ২০২১ সালের ২২ আগস্ট ও গত ২৩ নভেম্বর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বরাবর আবেদন করেন।

তালা উপজেলার সরুলিয়া, ধানদিয়া, নগরঘাটা, কুমিরা ও খলিষখালি ইউনিয়ন নিয়ে গঠিত পাটকেলঘাটা থানাটি উপজেলা সদর থেকে অনেক দূরে হওয়ায় প্রশাসনিকসহ নিত্যকাজে জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হয়। ১৮৪০ সালে কপোতাক্ষ নদের তীরে পাটকেলঘাটা বাজার গড়ে ওঠে। এ এলাকার জনগণ দীর্ঘদিন ধরে পাটকেলঘাটাকে উপজেলা করার দাবি করে আসছে। তালা উপজেলা সদরের পাশাপাশি খুলনা-সাতক্ষীরা মহাসড়ক-সংলগ্ন পাটকেলঘাটা এলাকাটি ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকায় পরিণত হয়েছে। এলাকাটির গুরুত্ব বিবেচনায় ১৮৮৯ সালের ২২ জুলাই উপজেলা ভূমি অফিস, ১৯৮৬ সালের ২৯ সেপ্টেম্বর সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর ও ২০০৫ সালের ৫ অক্টোবর পাটকেলঘাটা নামে থানা প্রতিষ্ঠিত হয়।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ৩৪৪.১৫ বর্গ কিলোমিটার আয়তনের তালা উপজেলার ১২ ইউনিয়নের ২২৯টি গ্রামে বর্তমান জনসংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৫৭ জন। এ উপজেলার মধ্য দিয়ে বহমান কপোতাক্ষ নদ ও খুলনা-সাতক্ষীরা মহাসড়ক উপজেলাকে প্রায় দুই ভাগে বিভক্ত করেছে। 
পাটকেলঘাটা থানা নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক মো.রিপন হোসাইন বলেন, পাটকেলঘাটাকে উপজেলা উন্নতিকরন করার জন্য আমরা বিভিন্ন সময়ে আন্দোলন ও মানববন্ধন করেছি।তারই ফল হিসেবে পাটকেলঘাটাকে উপজেলা বাস্তবায়নে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে নির্দেশনা প্রদান করেছেন। আমরা চাই দুরুত্ব উপজেলা বাস্তবায়ন করা হোক। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্রী শেখ হাসিনা কে।

এ বিষয়ে সাবেক সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘তালা উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত পাটকেলঘাটা থানাটি উপজেলায় উন্নীত হলে মানুষের দুর্ভোগ লাঘবসহ তাদের দীর্ঘদিনের স্বপ্ন যেমন পূরণ হবে সেই সঙ্গে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় দ্রুততার সঙ্গে পৌঁছনো সম্ভব হবে। একই সঙ্গে এলাকার সার্বিক আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে।’

তালা উপজেলা আওয়ামীলীলীগের সভাপতি জননেতা শেখ নুরুল ইসলাম বলেন, পাটকেলঘাটা উপজেলা হওয়াটা এলাকার সানুষের গনদাবি ছিল। উপজেলা বাস্তবায়ন হলে আর্থসামাজিক ভাবে মানুষের উন্নতি হবে। এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।আমি  মাননীয় প্রধান মন্রীকে ধন্যবাদ জানাই পাটকেলঘাটা বাসীর দীর্ঘদিনের দাবি পূরনে জন্য। 

এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন বলেন, ‘পাটকেলঘাটা উপজেলা ঘোষণার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) অনুমোদন হলে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটকেলঘাটা নামে নতুন উপজেলার নাম ঘোষণা করবেন।’

Tag
আরও খবর