কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাতক্ষীরার তালায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন মুরশীদা পারভীন পাপড়ি

সাতক্ষীরার তালা উপজেলার ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান খেশরা ইউনিয়নের এইচএম শাহপুর দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির আবারও সভাপতি নির্বাচিত হলেন মুরশীদা পারভীন পাঁপড়ি।

তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মঙ্গলবার (এপ্রিল ৩০) এই সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।  

শিক্ষক, অভিভাবক, দাতা, আলেম-ওলামা ও সংশ্লিষ্টদের সমন্বয়ে মোট ভোটার সংখ্যা ছিল ৯ জন এবং প্রত্যেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন
নির্বাচনে অংশগ্রহণকারী ৪ জনের মধ্যে মুরশীদা পারভীন পাঁপড়ি প্রয়োগকৃত ৯টি ভোটই পান। 

তিনি তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এবং আসন্ন নির্বাচনেও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ভোটাররা জানান, এই ধরনের মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিত্ব করার মত যোগ্য ও সর্বজন গ্রহণযোগ্য নারী পাওয়া আমাদের সমাজে বেশ বিরল। বিগত দিনে তিনি মাদ্রাসাকে সুন্দরভাবে পরিচালনা এবং মাদ্রাসা উন্নয়ন কর্মকাণ্ডে অনেক ভূমিকা রেখেছেন। যে কারণে তিনি সর্বজন মহলে প্রশংসিত এবং আমারা খুশি হয়ে তাকে আবারও সভাপতি নির্বাচিত করেছি।

উল্লেখ্য, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি ইসলামী ও কর্মমুখী শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে আসছে। 

Tag
আরও খবর