কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে দেশে অপরাধ, দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজী বন্ধ হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী বলেন, দেশে সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে দেশ অপরাধ, পাপাচার ও দুর্নীতিমুক্ত হবে, চাঁদাবাজী বন্ধ হবে, এর সুফল শুধু মুসলিমরা নয় দেশের সকল শ্রেণী পেশার নাগরিকরা ভোগ করবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত দেশব্যাপী ‘গণসংযোগ পক্ষ’ কর্মসূচির অংশ হিসেবে   সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা বাজারের আরাফাত লাইব্রেরীর  সামনে  ১৫ এপ্রিল মঙ্গলবার রাত ৮. ৩০ মি. সময় দাওয়াতী পথসভায় তিনি এ কথা বলেন। পাটকেলঘাটা শহর জামায়াতের  আমীর মীর ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারী জাহিদুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন  শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলার সেক্রেটারি আব্দুল হালিম,সরুলিয়া ইউনিয়ন জামাতের আমির উপাধ্যক্ষ মাওলানা জহুরুল ইসলাম, অ্যাডভোকেট বাসারাত উল্লাহ আওরঙ্গি বাবলা, প্রমুখ।  

  প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামী কোন ফ্যাসিবাদ, স্বৈরাচার কিংবা প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদের সাথে আপোষ করেনি। আগামিতেও করবে না । তিনি বলেন,দেশে জামায়াতের দাওয়াতি পক্ষ চলছে। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের ঘরে বসে থাকার সুযোগ নেই বরং সকল শ্রেণি ও পেশার মানুষের কাছে ইসলামের সু—মহান দাওয়াত পৌঁছানো আমাদের কর্তব্য হয়ে পড়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার আবশ্যকতা, যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা প্রত্যেক মানুষের কাছে উপস্থাপন করা। তারই অংশ হিসেবে আজকের এই দাওয়াতী পথসভা। 

 তিতি আরো বলেন, দেশে সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে দেশ অপরাধ, পাপাচার ও দুর্নীতিমুক্ত হবে, চাঁদাবাজী বন্ধ হবে, এর সুফল শুধু মুসলিমরা নয় দেশের সকল শ্রেণী পেশার নাগরিকরা ভোগ করবে।শুক্রবার শুরু হওয়া কেন্দ্র ঘোষিত এই গণসংযোগ পক্ষ চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। 

 এসময় জামায়াতে যোগ দেয়ার আহবান সম্বলিত প্রচারপত্র বিলি, গণসংযোগ, পথ সভা ইত্যাদির মাধ্যমে দাওয়াতি কাজ করা হচ্ছে। আজকের এই জামায়াতের  সহযোগি সদস্য ফর্ম ফিলাপে নেতৃত্ব দেন পাটকেলঘাটা আলিয়া মাদ্রাসা ইউনিট সভাপতি  মোঃ জাকির হোসেন।

Tag
আরও খবর