কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পাটকেলঘাটা প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ‎

 গাজীপুরে প্রতিদিনের কাগজ পত্রিকার  সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের  বিচারের দাবিতে তালা উপজেলার পাটকেলঘাটা  প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় পাটকেলঘাটা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আঃ মোমিন এর  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ইয়াছীন আলীর  সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক সংগ্রামের  পাটকেলঘাটা প্রতিনিধি সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক  খান, সহ-সভাপতি  প্রভাষক নাজমুল হক, প্রতিদিনের কাগজের জেলা সংবাদদাতা মোঃ ইদ্রিস আলী, মোহনা টেলিভিশনের আব্দুল মতিন,  সহ: সাধারন সম্পাদক শাহীন আলম, একুশের সংবাদের  জেলা প্রতিনিধি সানজিদুল হক ইমন,প্রেসক্লাবের অর্থ সম্পাদক  খান আতাউর রহমান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক  মোঃ আলমগীর হোসেন, পেশাজীবি বিভাগের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন হাফেজ শাহ আলম। এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মখফুর রহমান জান্টু,মজিবর রহমান,আবু হোসেন,আল মামুন,মনিরুজ্জামান মনি,নব কুমার দে, এম এম জামান মনি, খাইরুল আলম সবুজ, নাজমুল হাসান মিঠু, বিশ্বজিৎ চক্রবর্তী, শাহীন বিশ্বাস,  গোলাম রব্বানী, আক্তারুজ্জামান প্রমুখ।

‎মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ভিডিও ধারণের অপরাধে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে  দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে ‌।

‎

‎

Tag
আরও খবর