কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

তালায় জামায়াতের উদ্যোগে গরু-ছাগল বিতরণ

সাতক্ষীরার তালায় আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় বেকার ও অসহায় মানুষের মাঝে গরু ও ছাগল বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখা। শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টায় উপজেলার সরুলিয়ার খোর্দ্দ মসজিদের সামনে  এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা আমির মাওলানা মফিদুল্লাহ সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া (সাতক্ষীরা-১) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। এ সময় পাঁচটি ছাগল ও একটি গরু বিতরণ করা হয়।

প্রধান অতিথি বলেন, সমাজে বৃত্ত মানুষ যদি তাদের যাকাত সঠিকভাবে আদায় করে, দুস্থ মানুষের তাদের অধিকার পৌছে  দেয় তাহলে সমাজে আর কোন গরীব থাকবেনা। আর এটা সঠিক ভাবে আদায় ও বিতরনের জন্য ইসলামি রাষ্ট্র ব্যবস্থা দরকার।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, তালা উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি হাফেজ শাহ আলম, ধানদিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রশিদ , নগরঘাটা ইউনিয়ন আমির মেহেদী হাসানসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

Tag
আরও খবর