কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাতক্ষীরার সড়ক দূর্ঘটনায় প্রান গেল কলেজ শিক্ষক ফকির আহমেদ শাহ্

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় ফকির আহম্মদ শাহ(৫৯) নামে এক কলেজ শিক্ষকের প্রান হানি ঘটেছে।  মঙ্গলবার(১০ জানুয়ারি)  সকালে সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরব নগর নামক স্থানে মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
 
নিহত ওই কলেজ শিক্ষক পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ছিলেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রীবাহি মাহেন্দ্রযোগে কলেজে আসছিলেন তিনি। পথিমধ্যে মহাসড়কের ভৈরব নগর মোড় নামক স্থানে পৌছালে সাতক্ষীরা থেকে খুলনা গামী একটি বাস মাহিন্দ্রটিকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটি উল্টে পাশের খাদে পড়ে গুরত্বর আহত হন ওই শিক্ষক।
 
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এরপর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা সিটি মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১.২০ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়।
 
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘাতক বাসটি  থানা হেপাজতে রয়েছে। তবে চালক বা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি।
Tag
আরও খবর