বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

চাঁদা বাজি,হয়রানি ও মিথ্যা মামলা থেকে মুক্তি চায় - মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি

সাতক্ষীরার তালা-কলারোয়ার মানুষ শান্তিতে বসবাস করতে চায়। চাঁদাবাজি, হয়রানি ও মিথ্যা মামলা থেকে মুক্তি চায়। নির্বাচিত জন প্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক সকলে মিলে উন্নয়ন করতে চাই। তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। 

‎মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১২ টায় তালা শিল্পকলা একাডেমির হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

‎তিনি বলেন, সাংবাদিক হলো সমাজের দর্পণ। একটি কল্যাণকর রাষ্ট্র গড়তে সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম। সমাজের সকল অত্যাচার, নির্যাতন, অসঙ্গতি, অপরাধ, অপরাধীর তথ্য সাংবাদিকরা লেখনীর মাধ্যমে তুলে ধরেন। সাংবাদিকদের উপর অর্পিত দ্বায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। তবে অসত্য, অতিরঞ্জিত, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারে নিরুৎসাহিত করেন তিনি।

‎তিনি আরও বলেন, সাংবাদিকদের লেখনি হতে হবে মানব কল্যাণের জন্য। আপনাদের উচিৎ হবে সঠিক ভাবে তুলে ধরা। আপনারা আমারও বিরুদ্ধে লিখতে পারবেন তবে আমার বক্তব্যটাও নিবেন। যাতে আমি নিজেও সংশোধন হতে পারি।

‎বাংলাদেশ জানায়াতে ইসলামীর তালা উপজেলা আমীর মাওঃ মফিদুল্লার সভাপতিত্বে ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক সরদার ইয়াছিন এর সঞ্চালনায় ‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক। ‎বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের সাবেক আমীর ডাঃ আফতাব উদ্দীন, জামায়াতের তালা উপজেলা সেক্রেটারী অধ্যাঃ ইদ্রিস আলী, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম,  ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক প্রমুখ।

এরপুর্বে সকাল দশটায় এম পি মহোদয় তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।


Tag
আরও খবর