বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

যাকাতভিত্তিক ইসলামী রাষ্ট্র ছাড়া সুখী-সমৃদ্ধ কল্যাণরাষ্ট্র গঠন সম্ভব নয়: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, এমপি

অর্থনৈতিক শোষণ ও বঞ্চনার করালগ্রাস থেকে মানুষকে মুক্ত করে একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় রাষ্ট্র গঠন করতে হলে যাকাতভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ২টায় তালা শিল্পকলা একাডেমির হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত “যাকাত” শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলামের অন্যতম প্রধান ইবাদত হলো যাকাত। ঈমান আনার পর নামাজ এবং তার পরেই যাকাতের স্থান। একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, নামাজের পরই যাকাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। তাই কেউ যদি যাকাত আদায় না করে, তবে তার নামাজও পূর্ণাঙ্গ হবে না।

এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেছেন—যারা রাষ্ট্রক্ষমতা লাভ করবে তাদের দায়িত্ব হলো নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠা করা, সৎকাজের আদেশ দেওয়া এবং অসৎকাজ থেকে বিরত রাখা। তিনি আরও বলেন, সমাজে এখনো ইসলামী বিধান পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়ায় বিত্তবানদের উচিত তাদের আশপাশের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “কোনো ধনী ব্যক্তি যদি পেটপুরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত কাটায় এবং সে তার খোঁজ না নেয়, তবে সে রাসুলুল্লাহ (সা.)-এর দলভুক্ত নয়।”

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন এবং “ইসলামী জীবন বিধানে যাকাত” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল।

সেমিনারে বক্তারা বলেন, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায়ের ব্যবস্থা করা হলে দেশের দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য অনেকাংশে দূর করা সম্ভব। বর্তমানে দেশে প্রায় ১৬ লাখ ছিন্নমূল ও গৃহহীন পরিবার এবং প্রায় ৩২ লাখ ভূমিহীন পরিবার রয়েছে। প্রত্যেক পরিবারকে যাকাতের মাধ্যমে ৫ লাখ টাকা করে পুনর্বাসন দেওয়া হলেও বিপুল পরিমাণ অর্থ অবশিষ্ট থাকবে, যা দেশের উন্নয়নে কাজে লাগানো সম্ভব।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, উপজেলা নায়েবে আমীর মাস্টার আব্দুল মালেক, উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সেমিনার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

Tag
আরও খবর