কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাতক্ষীরা পাটকেলঘাটা প্রেস ক্লাবে নির্বাচন অনুষ্টিত সভাপতি জহরুল হক,সম্পাদক মোমিন

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে গত কাল শুক্রবার সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে সকাল ১১টা পর্যন্ত সাতক্ষীরার পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার  প্রয়োগ করেন। সভাপতি পদে দৈনিক ভোরের পাতা পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি শেখ জরুল হক ২৩ ভোট পেয়ে পূনরায় নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাখফুর রহমান জান্টু ১৩ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের ডাক পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি মোঃ আব্দুল মমিন ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আবু হোসেন পেয়েছেন ৮ ভোট । যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক সাতনদী পত্রিকার নিজস্ব প্রতিনিধি ২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী খুলনা টাইমস পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি ফরিদ হাসান জুয়েল পেয়েছেন ১৩ ভোট । সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খুলনা পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি এম এম জামান মনি ২০ভোট পেয়ে  জয়ী হয়েছেন। নিকটতম প্রার্থী দৈনিক প্রজন্মের ভাবনা পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি রিপন হোসাইন ১৬ ভোট  পেয়েছেন। অর্থ সম্পাদক পদে দৈনিক আজকের তথ্য পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি মোহাম্মদ আব্দুল জলিল ২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসএম মজনু ১৬ ভোট পেয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে নাজমুল হক খান, দপ্তর সম্পাদক পদে রোকনুজ্জামান রোকন, ক্রিয়া ও সাহিত্য সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন,সহ ৫জন নির্বাহী সদস্য বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক মহিদুল ইসলাম, প্রভাষক ইয়াসিন আলী সরদার, প্রভাষক নাজমুল হক, প্রভাষক ফিরোজ কবির, ও শিক্ষক মুজিবুর রহমান।

Tag
আরও খবর