কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

তালতলীতে মাদক বিক্রির অপরাধে শশুর শাশুড়িকে পুলিশে ধরিয়ে দিল পুত্রবধূ

বরগুনার তালতলীতে মাদকের পৃথক দুটি অভিযানে স্বামী-স্ত্রী সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধার পরে অভিযান চালিয়ে তালতলী উপজেলার পাজরাভাঙ্গা গ্রামের আশ্রয়ন প্রকল্প থেকে স্বামী-স্ত্রী ও নলবুনিয়া এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

জানা গেছে, উপজেলার পাজরাভাঙ্গা এলাকার আশ্রয়ন প্রকল্পের ২১ নং ঘরে স্বামী ইয়াছিন (৫৭) ও স্ত্রী কুলছিয়া বেগম (৩৫) গাঁজার রমরমা ব্যবসা 

চালিয়ে আসছিল। ঘটনার কিছু আগে ইয়াছিন তার বাসায় বিক্রির জন্য ৫০০ গ্রাম গাঁজা আনছিল। পরে তার পুত্রবধূ গ্রামবাসীকে বললে তারা এসে গাজা সহ হাতেনাতে ধরে পরে স্বামী-স্ত্রীকে পুলিশের হাতে তুলে দেয় । অন্যদিকে শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামের চানমিয়া তালুকদারের ছেলে হেমায়েত উদ্দিন হিমু (৫০ )কে গাঁজা 

বিক্রি করছিল এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। এদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার 

আমতলী সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। 


আরও খবর
ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

৭৬ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে






খোলা আকাশের নিচে পাঠদান

২৩৫ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে