কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

তালতলী ছোটভাইজোড়া ছলেহিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগে গোপন কৌশল, বঞ্চিত যোগ্য প্রার্থীরা

বরগুনার তালতলী উপজেলার ছোটভাইজোড়া ছলেহিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ প্রক্রিয়ায় গোপন কৌশল,ব্যাপক অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। এতে যোগ্য প্রার্থীরা আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট মাদ্রাসার সভাপতি এডভোকেট জাকির হোসেনকে না জানিয়ে গোপনে অধ্যক্ষ নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে। তবে সেটি ইচ্ছাকৃতভাবে গোপন রাখায় কাঙ্ক্ষিতভাবে কেউ আবেদন করতে পারেননি; শুধু বর্তমান উপাধ্যক্ষ আবুল কালাম ও তাকে সাপোর্ট দিতে তাঁরই ঘনিষ্ঠ কয়েজন প্রার্থী আবেদন করেন।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সভাপতি ১৯ সেপ্টেম্বর জরুরি বৈঠক ডাকেন। বৈঠকে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয় এবং স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু অভিযোগ রয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তিটিও গোপন রাখা হয়েছে। কোথায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা জানানো হয়নি, এমনকি মাদ্রাসা প্রাঙ্গণেও নোটিশ টানানো হয়নি। ফলে স্থানীয়ভাবে যোগ্য প্রার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছেন না।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে মাদ্রাসার অধ্যক্ষ পদ শূন্য থাকলেও নিয়ম অনুযায়ী উন্মুক্তভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। বরং উপাধ্যক্ষ আবুল কালাম নিজেই অধ্যক্ষ পদে বসার উদ্দেশ্যে এ অবৈধ নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছেন।

এদিকে আগ্রহী প্রার্থী মো. আনোয়ার হোসাইন আবেদন করতে না পেরে ২৯ সেপ্টম্বর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি অভিযোগে বলেন, স্বজনপ্রীতি ও অনিয়মের আশ্রয় নেওয়া হচ্ছে। সরকারী নীতিমালা- অনুযায়ী অধ্যক্ষ পদে নিয়োগের ক্ষেত্রে সঠিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা বাধ্যতামূলক হলেও তা মানা হয়নি।

একজন স্থানীয় শিক্ষানুরাগী ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম হলে এর প্রভাব সরাসরি শিক্ষার মানের ওপর পড়বে। তাই বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া জরুরি।”

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি অভিযোগপত্রের কপি শিক্ষা মন্ত্রণালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, বরগুনার জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম বলেন, একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেটি স্থগিত করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। এখনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। বিজ্ঞপ্তি দেওয়া হলে আপনাদের জানানো হবে। তিনি আরও বলেন, আমি যেভাবে নিয়োগ দেবো সেভাবেই হবে, নয়তো আমি বেঁচে থাকতে এই মাদ্রাসায় কোনো নিয়োগ হবে না।

অন্যদিকে মাদ্রাসার সভাপতি এডভোকেট জাকির হোসেন বলেন, প্রথমে আমাকে না জানিয়ে প্রথমে বিজ্ঞপ্তি দেওয়ায় আমি তা স্থগিত করেছি। পরবর্তীতে আবার বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছি।” কোন পত্রিকায় দিয়েছে সে বিষয়টি আমাকে জানায়নি। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত রোকনুজ্জামান খান বলেন,একটি অভিযোগ আমার দপ্তর দিয়েছেন।  তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।
Tag
আরও খবর
ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

৭৬ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে






খোলা আকাশের নিচে পাঠদান

২৩৫ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে