*কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

তালতলী সমাজসেবা কর্মকর্তা লিখিত প্রতিশ্রুতি দিয়েও অফিস ফাঁকি, সেবা বঞ্চনার অভিযোগে শোকজ

বরগুনার তালতলী উপজেলায় নির্ধারিত কর্মদিবসে অফিসে অনুপস্থিত থাকার অভিযোগে উপজেলা সমাজসেবা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মানজুরুল হক কাওছারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে জেলা সমাজসেবা কার্যালয়। নোটিশে উল্লেখ করা হয়— সরকারের দায়িত্ব পালনে তাঁর গাফিলতি স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।


গতকাল ১৩ জানুয়ারি বিকেলে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. সহিদুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে বলা হয়, আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে মূল দায়িত্ব পালনের পাশাপাশি তিনি অতিরিক্ত দায়িত্বে তালতলী উপজেলা সমাজসেবা কার্যালয়ে দায়িত্ব পালন করলেও নির্ধারিত কর্মদিবসে অফিসে উপস্থিত ছিলেন না। 


নোটিশে উল্লেখ করা হয়, গত ১২ জানুয়ারি ২০২৫ (সোমবার) তিনি তালতলী কার্যালয়ে থাকার কথা থাকলেও সেদিন অফিসে আসেননি। অথচ তিনি পূর্বেই লিখিতভাবে জানিয়েছিলেন যে প্রতি সপ্তাহের সোমবার তিনি তালতলী কার্যালয়ে উপস্থিত থাকবেন। অফিসে তাঁর অনুপস্থিতির কারণে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন এবং সরকারি সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।


জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, দায়িত্বে অবহেলার ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


স্থানীয়রা ও সেবা প্রার্থীরা অভিযোগ করেছেন, অতিরিক্ত দায়িত্ব থাকা সত্ত্বেও কর্মকর্তা মোঃ মানজুরুল হক কাওছার পুরো মাসে মাত্র একদিন তালতলী অফিসে উপস্থিত হন। এতে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও অন্যান্য সেবা নিতে আসা মানুষকে ফিরে যেতে হয়। ফলে বাড়ছে ভোগান্তি, ব্যাহত হচ্ছে নিয়মিত সরকারি সেবা। তাঁদের অভিযোগ— অতিরিক্ত দায়িত্বের নামে মাসে একদিন অফিস করে তালতলীর মানুষের সঙ্গে অবিচার করা হচ্ছে। দ্রুত স্থায়ী কর্মকর্তা নিয়োগ কিংবা তাঁর নিয়মিত উপস্থিতি নিশ্চিত না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।


উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মানজুরুল হক কাওছারের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।


উপপরিচালক মো. সহিদুল ইসলাম বলেন, “অভিযোগ এসেছে যে তিনি মাসে একদিন বা দুই মাসে একদিন তালতলীতে অফিস করেন। বিষয়টি খোঁজখবর নিয়ে সত্যতা পাওয়ার পর তাঁকে মৌখিকভাবে একাধিকবার সতর্ক করা হলেও তিনি গুরুত্ব দেননি। এজন্যই তাঁকে শোকজ করা হয়েছে। তালতলীতে স্থায়ী একজন কর্মকর্তা দেওয়ার জন্য ইতিমধ্যে আমি সুপারিশ করেছি।”

Tag
আরও খবর



খোলা আকাশের নিচে পাঠদান

১৪৮ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে