রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর বিচারের দাবিতে তালতলীতে বিক্ষোভ


 বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু‘র সাথে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিচার চেয়ে বিক্ষোভ করেছে তালতলী উপজেলা আ:লীগ।


গতকাল(১৬ আগস্ট) সন্ধা ৭টার দিকে উপজেলার সদর রোডে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি অফিসের সামনে সমাবেশে মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ আলীর সঞ্চালনায় বিক্ষোভ মিছিলের বক্তারা বলেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু‘র সাথে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর পুলিশ অমানবিক লাঠিচার্জ করেন। মাননীয় সংসদ সদস্যর সাথে সামান্য একজন অতিরিক্ত পুলিশ সুপারের এমন আচরণ কোনোভাবেই করা ঠিক হয়নি। আমরা অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর বিচার দাবি করছি। দ্রুত তিনিসহ তার সহযোগীদের বিচারের আওতায় আনার দাবি করছি।


সাধারণ সম্পাদক মু.তৌফিকুজ্জামান তনু বলেন, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীসহ প্রশাসনের ভিতরে জামাত-শিবির স্বাধীনতা বিরোধীচক্রের একটা শক্তি কাজ করছে।  তাদের চিহ্নিত করে চাকরি থেকে অচিরেই বরখাস্ত করা না হলে মুক্তিযুদ্ধের লালিত স্বপ্ন বাস্তবায়ন অসম্ভব হয়ে দাঁড়াবে। তিনি আরও বলেন  মাননীয় সংসদ সদস্যের সাথে অতিরিক্ত পুলিশ সুপারের ঔদ্ধত্যপূর্ণ আচরণ কোনোভাবেই কাম্য ছিল না। এছাড়াও ছাত্রলীগের উপর নির্মম হামলাকারীদের অতি দ্রুত সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।


এ সময় উপস্থিত ছিলেন - উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু, সহ-সভাপতি কামরুল আহসান, যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু, যুগ্ম আহবায়ক শামীম পাটোয়ারী, যুবলীগ নেতা তারেকউজ্জমান তারেক, ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু, ছাত্রলীগ নেতা রইসুল আলম সাদ্দাম বেপারীসহ  উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


Tag
আরও খবর
ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

১৮ দিন ২ ঘন্টা ২১ মিনিট আগে






খোলা আকাশের নিচে পাঠদান

১৭৬ দিন ২৩ ঘন্টা ৩২ মিনিট আগে