কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

তানোরে সংখ্যালঘু গৃহবধূর ঘরে মুসলিম যুবক আটক

তানোরে সংখ্যালঘু গৃহবধূর ঘরে মুসলিম যুবক আটক

 


প্রেম মানেনা কোন জাত কুল। তা আবারো প্রমাণ হলো রাজশাহীর তানোরে। এবার ভরদুপুরে সংখ্যালঘু গৃহবধূর ঘরে ঢুকে ধরা পড়েছেন মুসলিম যুবক। এমন চাঞ্চল্যকর জঘন্য ঘটনাটি ঘটেছে, শনিবার(২০ এপ্রিল) তানোর পৌর এলাকার গোল্লাপাড়া হিন্দু পাড়া গ্রামে। এমন চাঞ্চল্যকর ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে সমালোচনার ঝড়। ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার সংখ্যালঘু যুবক শ্রী জয় কুমার তার স্ত্রী নিয়ে তানোর গোল্লাপাড়া হিন্দু পাড়া গ্রামে আজাদ নামের একজনের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে আসছিলো। এতে করে গোল্লাপাড়া হিন্দু পাড়া গ্রামের রনি ইসলামের পুত্র শাকিল আহমেদ (২২) সাথে জয় কুমারের স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এতে করে তারা প্রায় দিন স্বামী জয় বাড়িতে না থাকার সুযোগে অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। বিষয়টি গ্রামের লোকজন দীর্ঘদিন ধরে দেখে তাদের অনেক বার নিষেধ করলেও তারা কর্ণপাত করেননি। প্রতিদিনের ন্যায় শনিবার দুপুরে জয় কুমার বাড়িতে না থাকার সুযোগে আবারো তারা অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়। এতে করে স্থানীয়রা তাদের বাড়িতে আটকে দেন। কিন্তু স্থানীয় কিছু লোকের সহযোগিতায় ছেলেকে বাড়ি থেকে পালিয়ে যেতে সহযোগিতা করলে পালিয়ে রক্ষা পান পরকীয়া প্রেমিক শাকিল আহমেদ। এমন চাঞ্চল্যকর ঘটনার পর থেকে এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ও কৌতুহল। এবিষয়ে জয় কুমার জানান, এর আগেও এই শাকিল তার স্ত্রীর ঘরে ঢুকে অনৈতিক কাজের সময় হাতেনাতে ধরা পড়েন। যা সেই সময় শাকিলের নামে থানায় ধর্ষণ মামলা করা হয়েছিল। কিন্তু শনিবার আমি বাড়িতে না থাকার সুযোগে আমার ভাড়া বাড়ির ছাঁদ টপকে আমার স্ত্রীর ঘরে ঢুকার চেষ্টা করে। এসময় স্থানীয়রা শাকিল কে আটক করে উত্তমমধ্যম দিয়ে ছেড়ে দিয়েছে। আমি এবিষয়ে শাকিলের কঠোর শাস্তির জন্য তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করবো বলে জানান তিনি। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, এখনো এমন কোন বিষয়ে কেউ অভিযোগ করেননি। যদি অভিযোগ পাওয়া যায় তাহলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর
তানোরে পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

৮৯০ দিন ১৭ ঘন্টা ২ মিনিট আগে