কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

তজুমদ্দিনে মুজিববর্ষ উপলক্ষে আরও ১৩৭ ভূমিহীন পাচ্ছেন জমি ও নতুন ঘর।

ভোলা তজুমদ্দিনে  মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) উপজেলায়  আরও ১৩৭ ভূমিহীন পাচ্ছেন জমি ও নতুন ঘর। ৮ আগষ্ট মঙ্গলবার সকাল ১০টায়   তজুমদ্দিন উপজেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

প্রেস ব্রিফিংয়ে তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ  বলেন উপজেলা  ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) মোট ১৩৭ ভূমিহীন ২ শতক করে জমি ও ১টি করে ২রুম বিশিষ্ট গৃহ পাবেন। এর মধ্যে চাঁদপুর  সদর ইউনিয়নে  ৯২টি, চাঁচড়া ইউনিয়নে ৪৫টি   উদ্বোধনের জন্য প্রস্তুত। 

আগামী ৯ আগষ্ট সকাল ১০ টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের সারা দেশে উদ্বোধন করার পর ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনা উপস্থিত থেকে তজুমদ্দিন উপজেলার ২টি ইউনিয়নে ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) মোট ১শত ৩৭টি ঘর হস্তান্তর করবেন বলে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথ জানান।

এইসময় আরও উপস্থিত ছিলেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সেলিম রেজা,  প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিক সাদী, আঃজলিল, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম নয়ন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরনবী,  প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, কোষাধ্যক্ষ আক্তার হাওলাদার, প্রচার সম্পাদক মেহেদি হাসান মামুন, প্রেসক্লাব সদস্য রুবেল চক্রবর্তী, ফারহানুর রহমান সময়,  রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক তামিম সাদী, মহিবুল্লাহ ফিরজ সহ প্রমুখ।

Tag
আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

৭১ দিন ১৪ ঘন্টা ৫ মিনিট আগে




তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৩৭ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে