কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

তজুমদ্দিনে শান্তিপূর্ণ ভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। অনুপস্থিত ১৯ জন।

ভোলার তজুমদ্দিনে ২০২৪ সালের এসএসসি ও  সমমানের দাখিল পরিক্ষা শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে। এ বছর এসএসসিতে ৫২২ জন ও দাখিল এ ৪৩৩ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এদের মধ্যে ১৯ জন অনুপস্থিত রয়েছেন। তবে উভয় কেন্দ্রে কোন শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনা ঘটে নি।

প্রথমদিনে স্কুলের এসএসসি কেন্দ্রে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদ্রাসা কেন্দ্রের দাখিলে অনুষ্ঠিত হয়েছে কুরআন মজিদ পরিক্ষা। স্কুল ও মাদ্রাসা কেন্দ্র গুলোতে আইনশৃংখলা নিয়ন্ত্রণ রেখে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরিক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্র গুলো পরিদর্শন করেন ভোলা ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট জনাব নাদির শাহ ও তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভ দেবনাথ। এছাড়া  কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক অবস্থান করে পরিক্ষা পরিচালনা করছেন নির্বাহী কর্মকর্তার কয়েকজন প্রতিনিধি অফিসার। এছাড়াও কেন্দ্রের বাহিরে রয়েছে পুলিশের কড়া নজরদারি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানাগেছে  দেশের ১১টি বোর্ডে চলতি বছর মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। এরমধ্যে ছাত্র ৯ লাখ ৯২ হাজার ৮৭৮ জন এবং ছাত্রী ১০ লাখ ৩১ হাজার ৩১৪ জন। মোট কেন্দ্র ৩ হাজার ৭০০টি। শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৯ হাজার ৭৩৫টি।

মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৯০ হাজার ৯৪০ জন। তাদের মধ্যে ছাত্র ৯৪ হাজর ৮৪১ জন এবং ছাত্রী ৩১ হাজার ৫৩২ জন। আর কারিগরি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন। এরমধ্যে ছাত্র ৯৪ হাজার ৮৪১ জন এবং ছাত্রী ৩১ হাজার ৫৩২ জন।

Tag
আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

৭১ দিন ১৩ ঘন্টা ৩ মিনিট আগে




তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৩৭ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে