উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসমাবেশ সফল করতে তজুমদ্দিনে কর্মসূচি।

আসন্ন ২৮ জুন ২০২৫, শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত কেন্দ্রীয় মহাসমাবেশ সফল করতে তজুমদ্দিনে মতবিনিময় সভা, মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২২ জুন, রবিবার সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি মাওলানা গোলাম মোর্শেদ।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলনের ভোলা দক্ষিণ জেলা সভাপতি মোহাম্মদ আবু তাহের সিকদার।

সভায় সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ।

আলোচনায় অংশ নেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা হোসাইন আহমদ, বাংলাদেশ মুজাহিদ কমিটির উপজেলা সভাপতি মাওলানা আবুল কাশেম, ইসলামী ছাত্র আন্দোলনের থানা শাখার সহ-সভাপতি মুহাম্মদ হাসনাইনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলবৃন্দ।

বক্তারা বলেন, “ইসলামবিরোধী অপতৎপরতা রুখতে এবং ইসলামপ্রিয় জনতার দাবির প্রতিফলন ঘটাতে এই মহাসমাবেশ একটি যুগান্তকারী ভূমিকা রাখবে।”

তাঁরা আরও বলেন, “প্রত্যেক থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে দায়িত্বশীলদের আরও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে, যাতে বৃহত্তর জমায়েতের মাধ্যমে ইসলামী আন্দোলনের শক্তি স্পষ্টভাবে জাতির সামনে উপস্থাপিত হয়।”

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দের নেতৃত্বে মহাসমাবেশ সফল করতে মিছিল বের করা হয় এবং মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

সবশেষে সকলেই মহাসমাবেশে সফলভাবে অংশগ্রহণ নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং মহাসমাবেশে মানুষকে অংশগ্রহণ করতে আহ্বান জানান।

Tag
আরও খবর