গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

টেকনাফে পালিয়েছে পাচারকারী, উদ্ধার ৪০ হাজার ইয়াবা

মিয়ানমার থেকে পাচারকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ধাওয়া খেয়ে বিপুলসংখ্যক ইয়াবা ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে ঘটনাস্থল থেকে বিজিবির সদস্যরা একটি পুটলার ভেতর থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেন, যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।


রবিবার (১৩ অক্টোবর) ভোরে টেকনাফ উপজেলার খালেরমুখ নামক এলাকা থেকে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। তিনি জানান, আজ ভোরে সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা খালের মুখ এলাকায় নাফ নদীর তীরে জঙ্গলের ভেতর অবস্থান নেন। তিনজন ব্যক্তি নাফ নদী পার হয়ে খালেরমুখ হাজির চিংড়ি ঘেরের দিকে আসছিলেন।


বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা হাতে থাকা পুটলা ফেলে অন্ধকারে গ্রামের ভেতর পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ওই পুটলা উদ্ধার করা হয়, যার ভেতর থেকে ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য দেড় কোটি টাকা বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

Tag
আরও খবর