কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এলো ৩৭৭ মেট্রিক টন পেঁয়াজ

 কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে একটি ট্রলারে করে ৩৭৭ মেট্রিক টন পেঁয়াজ এসেছে।


বৃহস্পতিবার দুপুরের দিকে পেঁয়াজভর্তি ট্রলারটি টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছায় বলে জানান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী।


তিনি বলেন, স্থানীয় ‘মেসার্স ফারুক এন্টারপ্রাইজের’ মালিক এসব পেঁয়াজ আমদানি করেছেন। পেঁয়াজগুলো ট্রলার থেকে খালাস করা হচ্ছে। পরে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।


স্থলবন্দরের কাস্টমস জানিয়েছে, ২০২৩ সালের নভেম্বরের পর থেকে এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। প্রায় এক বছর পর মিয়ানমার থেকে ৩৭৭ মেট্রিক টন পেঁয়াজ এসেছে।


টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার বি এম আব্দুল্লাহ আল মাসুম জানান,পেঁয়াজগুলো খালাস করার পর ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।


Tag
আরও খবর