দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

সেন্টমার্টিনে পর্যটক উন্মুক্ত রাখতে গণমিছিল

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আগের মতো পর্যটকদের জন্য উন্মুক্ত রাখার দাবিতে গণমিছিল করেছে দ্বীপের মানুষ। একই সময় সম্প্রতি সেন্টমার্টিন নিয়ে গৃহিত সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। অন্যতায় দ্বীপে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।


বুধবার বিকাল সেন্টমার্টিন বাজারে ব্যবস্যায়ীদের উদ্যেগে বিশাল আয়োজিত গণমিছিলে সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা অংশ নেন।


গণমিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইউপি সদস্য সৈয়দ আলম, স্থানীয় ব্যবসায়ী মাহবুব আলম, নাসির উদ্দীন, আবদুর রহমান, আলী হায়দার, মাষ্টার আয়াতুল্লাহ খোমেনি, মাষ্টার মাহবুব আলম, মাষ্টার আয়াজ, জিয়াউল হক জিয়া, ইসহাক চৌধুরী, এম এ তাহের শাহীন, আব্দুর রহিম মিয়া প্রমুখ।






এতে বক্তারা বলেন, দ্বীপের পরিবেশেকে রক্ষা করতে হলে সর্বপ্রথম দ্বীপে বসবাসরত মানুষদের আয় রোজগারের ব্যাবস্থা সুনিচ্ছিত করতে হবে। দ্বীপের মানুষের ভাত বন্ধ করে পরিবেশের অনৈতিক ও আত্মঘাতী সিদ্ধান্ত দ্বীপের মানুষ মেনে নিবে না। আগের মতো পর্যটক উন্মুক্ত না রাখলে সকল প্রকার নৌ যান বন্ধসহ দ্বীপে অবরোধ পালন করা হবে।


মঙ্গলবার (২২ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানিয়েছেন, সেন্ট মার্টিন কোরাল দ্বীপ। পরিবেশ ঠিক রাখার জন্যই আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রতিদিন ২ হাজার পর্যটক সেন্টমার্টিন যেতে পারবেন। এছাড়া নভেম্বর মাসে পর্যটক যেতে পারলেও, কেউ রাতে থাকতে পারবেন না। তবে ফেব্রুয়ারি মাসজুড়ে পরিচ্ছন্নতার কাজ কাজ চলায়, সেসময় কোনো পর্যটক সেখানে যেতে পারবেন না।

Tag
আরও খবর