কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁয়ের অবৈধভাবে গাছ কর্তনের অভিযোগে কাউন্সিলর গ্রেপ্তার


 ঠাকুরগাঁও পৌরসভার গাছ চুরির অভিযোগে ১নং -- ওয়ার্ড কাউন্সিলর মোঃ জমিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। ১০ অক্টোবর সোমবার পৌর শহরের শান্তিনগর জাগরনী কাব সংলগ্ন পুকুর পাড় থেকে গাছটি কর্তন করা হয়। এ ঘটনায় পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো: নাজমুল হুদা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, ১০ অক্টোবর সোমবার ঈদে মিলাদুন্নবীর দিনে প্রকাশ্যে দিবালোকে একটি বড় মেহগনী গাছ চুরি করে কেটে ফেলে দুবৃত্তরা। এ সময় বিষয়টি পৌরসভা কর্তৃপক্ষ জানার পর পৌর কর্মচারী নজরুল ইসলামকে ঘটনাস্থলে পাঠায়। ঐ দিনই পৌরসভায় জরুরী সভা করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তদন্তে চুরির গাছটি কাউন্সিলর জমিরুল কেটেছেন বলে তথ্য প্রমান পাওয়ার পর ১২ অক্টোবর বুধবার সদর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় গাছটির মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা হবে বলে প্রকাশ করা হয়। পুলিশ তদন্তে ১নং-- ওয়ার্ড কাউন্সিলর মোঃ জমিরুল ইসলামকে ১২ অক্টোবর  বুধবার বিকেলে গ্রেফতার করে।  ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন বলেন, আজ বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরন করা হবে। গাছ চুরির ঘটনা নিয়ে গত ১০ অক্টোবর সোমবার ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভায় তুমুলভাবে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।

Tag
আরও খবর