কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


 সাড়া বিশ্বের ন্যায় ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে   উপজেলা প্রশাসনের উদ্যেগে আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসটি পালন করে।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আর্লি ওয়ার্নিং অ্যান্ড আর্লি অ্যাকশন ফর অল’ যার ভাবানুবাদ করা হয়েছে ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা।

এ উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যেগে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েলের নেতৃতত্বে উপজেলা পরিষদ চত্বোর হতে একটি বনাঢ্য র‌্যালী বেড় হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ করে। পরে বিভিন্ন কর্মসুচী পালন করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা ভািস চেয়ারম্যান মাজেদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া পারভীন, বালিয়ায়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদযাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকিহ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় অত্র উপজেলা প্রশাসনের উদ্যেগে দিবসটি পালন করা হয়।তিনি আরো বলেন, বজ্রপাতের ঝুঁকি কমাতে ও পূর্বাভাস দিতে ‌‘ঝুঁকি ব্যবস্থাপনা প্রকল্প’ এবং ‘বজ্রপাতে প্রাণহানি কমাতে দেশব্যাপী বজ্রনিরোধক কাঠামো স্থাপন প্রকল্প’ নেওয়া হয়েছে। এছাড়া বন্যা ও অন্যান্য দুর্যোগকবলিত মানুষকে উদ্ধারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আরও খবর