কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে মৎস্যজীবী লীগের নেতা শাকিল হত্যার মামলায় কারাগারে ইউপি চেয়ারম্যান


ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের মৎস্যজীবী লীগের নেতা শাকিল হত্যা মামলার প্রধান আসামি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম কে কারাগারে পাঠিয়েছেন নিম্ন আদালত। ৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। পরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ। 

দু’পক্ষের আইনজীবীরা জানান, উচ্চ আদালতে আগাম জামিন চেয়েছিলেন মামলা প্রধান আসামি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। উচ্চ আদালত তাঁকে জামিন না দিয়ে ৬ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। ৩ নভেম্বর বৃহস্পতিবার  উচ্চ আদালতের বেঁধে দেওয়া সময়ের শেষদিন ছিল। এ জন্য দুপুরে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন তিনি। আসামিপক্ষের আইনজীবী অ্যাড ইউসুফ আলী, অ্যাড আবেদুর রহমান, অ্যাড আব্দুল হালিম, অ্যাড শেখ ফরিদ জামিনের জন্য প্রার্থনা করলে বাদীপক্ষের আইনজীবী অ্যাড সৈয়দ আলম ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড শেখর চন্দ্র রায় জামিনের বিরোধিতা করেন। পরে বিচারক জামিন নামঞ্জুর করে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাড সৈয়দ আলম বিষয়টি নিশ্চিত করে  সাংবাদিকদের কে বলেন, শুনানিতে উচ্চ আদালতের নির্দেশনা এবং দু’পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর আদালত জামিন নামঞ্জুর করে ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তাকে হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ময়নাতদন্তের রিপোর্ট, আহতদের জখমি সনদপত্র এবং তদন্তের অগ্রগতি জানাতে আদালতে স্ব-শরীরে উপস্থিত হওয়ার নির্দেশনা প্রদান করেছেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাড আবেদুর রহমান বলেন, বিচারক পুনরায় জামিনের জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেছেন। 

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর মহানবী হজরত মুহাম্মদ (সা) কে নিয়ে অগ্রহণযোগ্য মন্তব্যের জেরে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও যুবলীগ নেতা সাঈদ আলমের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে সাঈদ আলমের ভাই মৎস্যজীবী লীগ নেতা শাকিল আহমেদ মারা যান। পরে বালিয়াডাঙ্গী থানায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন যুবলীগ নেতা সাঈদ আলম। সেই মামলায় ঢাকা থেকে ৪ জন, দিনাজপুর থেকে ২ জন ও বালিয়াডাঙ্গী থেকে ২ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ এবং র‍্যাব।

Tag
আরও খবর