ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

ঠাকুরগাঁও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎদের অভিযোগ


ঠাকুরগাঁও সরকারি  বালক উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের টাকা শূন্য করে ৪০ থেকে ৫০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়ের  বিরুদ্ধে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছেন মো. আব্দুর রহমান নামে এক অভিভাবক।


দুদকে অভিযোগ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন,  সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক তাহসিন মুনাবীল হক।


নাম প্রকাশে অনিচ্ছুক ঠাকুরগাঁও সরকারি বালক বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন,    সাবেক এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়  ১৯৯৪ সালে  সহকারী শিক্ষক পদে যোগদান করেন। ২০২৪ সালের ১৬ ই জানুয়ারি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে বসে এবং ৫ ই মে পর্যন্ত দায়িত্ব পালন করেন। তাই এ তিন মাসের ব্যবধানে বিদ্যালয়ের ফান্ড থেকে এত টাকা উত্তোলন করাকে নজিরবিহীন ঘটনা বলে মনে করছেন প্রতিষ্ঠানটির অনেক শিক্ষক । 


বিভিন্ন তথ্য মতে জানা যায়,  বিদ্যালয়ের বিভিন্ন ফান্ড হতে ৪০ হতে ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছেন সাবেক এই প্রধান শিক্ষক।  বিদ্যালয়ের সবগুলো ফান্ড এখন প্রায় শূন্য। বিদ্যালয়ের মাস্টার রোলের কর্মচারী ও মসজিদের ইমাম-মোয়াজ্জেনের বেতন দিতে পারছেন না বর্তমান প্রধান  শিক্ষক। 


খোঁজ নিয়ে দেখা যায়, পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকায় সততা প্রিন্টিং প্রেস,তাতীপাড়ায় বুক সেন্টার ও চৌরাস্তায় অবস্থিত ডেকোরেশনের দোকানে বিদ্যালয়ের নামে কয়েক লাখ টাকা বকেয়া রয়েছে।


বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক মতাহার উল আলম  বলেন, তিনি ফান্ডের টাকা থেকে কাজ করার কথা বলেছেন৷ তবে আমাকে ভাউচার জমা দেননি৷ আমি যখন চার্জ বুঝে পায় তখন বিভিন্ন ফান্ডে প্রায় ৮ লাখ টাকা পেয়েছি। ফান্ডে টাকা কম থাকায় মাষ্টার রোলে কর্মচারীদের বেতন দেয়া সম্ভব হচ্ছেনা৷ আর বিদ্যালয়ের কেনাকাটার অনেক বকেয়া রয়েছে বিভিন্ন দোকানে। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি ফান্ডিং বাড়ানোর জন্য৷

গতকাল (২৭ আগস্ট)  প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়ের বিরুদ্ধে আনা টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনের তোপের মুখে বর্তমান প্রধান শিক্ষক মতাহার  উল আলমের আদেশে একজনকে আহ্বায়ক করে নয় সদস্যের একটি ইন্টারনাল অডিট টিম গঠন করা হয়েছে। 

 অডিট টিম আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রাক্তন প্রধান শিক্ষক দায়িত্বে আসার পর ক্ষমতা নেওয়া থেকে বর্তমান প্রধান শিক্ষকের নিকট ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত ব্যাংক স্টেটমেন্টের ভিত্তিতে সকল আয় ব্যায়ের হিসাব বের করার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য যে, প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ রায় বর্তমান পিআরএল ভোগ করছেন।

Tag
আরও খবর