কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে এ. আই টি দের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আলোচনা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত


ঠাকুরগাঁওয়ে এ. আই টি দের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে উন্মুক্ত আলোচনা ও মানববন্ধন কর্মসূচি  আজ  (১৯ শে মার্চ ২০২৫ ) বুধবার ঠাকুরগাঁও জেলা শহরের  প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ প্রাণিসম্পদ এ. আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি বৃহত্তম দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা শাখার আয়োজনে  উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচিতে বাংলাদেশ প্রাণিসম্পদ এ.আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি ঠাকুরগাঁও  শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু সাহেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ সেলিম বাদশা, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম,  পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ অহিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ , এ সময় উক্ত সংগঠনের নেতাকর্মী ও সদস্যগণ উপস্থিত ছিলেন ।


এ সময় বক্তারা বলেন  -২৫ বছর যাবৎ বিনা বেতনে কাজ করায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে । সরকারিভাবে সম্মানিত ভাতা প্রদান এবং জাতীয়করণের দাবি জানান । অন্যায় ভাবে ছাটাই করণ বন্ধ সহ  ৭ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেন । আসন্ন ঈদের মধ্যে দাবি না মানলে এক দফা কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন বলেও জানান ।

Tag
আরও খবর