বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : জনাব ডা. মো. আব্দুস সালাম
মাননীয় সংসদ সদস্য, ০৪ ঠাকুরগাঁও-০২ আসন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব অঞ্জন কুমার দাস
উপজেলা নির্বাহী অফিসার, বালিয়াডাঙ্গী
এ সময় উপস্থিত ছিলেন:
উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি আবু হায়াত নূরুন্নবী, সাবেক সাধারণ সম্পাদক ডা. টি এম মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ খোরশেদ আলম , অয়ন চৌধুরী, মামুন আক্তার সবুর সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হারুন আর রশিদ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন, জরুরি বিভাগের কার্যক্রম, ওষুধ সরবরাহ, অবকাঠামো মেরামত ও রোগীদের সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে হাসপাতালের সেবার মান আরও বাড়াতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
৮ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে
১০ দিন ১৪ ঘন্টা ২২ মিনিট আগে
৪৫ দিন ১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬০ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে
৭৪ দিন ১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
৭৫ দিন ৯ ঘন্টা ২৯ মিনিট আগে
১০৩ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে
১১৪ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে