কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ের আকচা ইউনিয়নে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত




'পুলিশই জনতা, জনতাই পুলিশ' এই শ্লোগানে এবং সামাজিক সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানের লক্ষ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।  ২৭ ফেব্রুয়ারি সোমবার আকচা ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠাকুরগাঁও সদর থানার আয়োজনে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, বীর মুক্তিযোদ্ধা হরি প্রসাদ রায়, ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হরি কিশোর বর্মন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুষার, স্থানীয় পুরোহিত নারায়ন কুমার রায়, স্থানীয় আবেদা বেগম, আরতি রানী প্রমুখ। অনুষ্ঠানে আকচা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মানুষ, পরিষদের ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন কমিটির সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার ৩শতাধিক মানুষজন অংশ নেন। সভায় আত্মহত্যা,বাল্য বিবাহ, মাদক, যৌতুক,  জুয়া, অনলাইন জুয়া ইত্যাদি বিষয়ে সচেতনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার  মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।এ সময় এলাকার বিভিন্ন সমস্যা ও তা চিহ্নিত করে সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও খবর