কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে গম মাড়াই মেশিনের ধাক্কায় বৃদ্ধা নিহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গম মাড়াই মেশিন কম্বাইন হারভেস্টারের ধাক্কায় আবেদা নামে এক ষাটোর্ধ্ব বৃদ্ধা নিহত হয়েছে।


শনিবার (২৫ মার্চ) বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের পরদেশীপাড়া গ্রামে সকালে এ ঘটনা ঘটে। নিহত আবেদা ওই গ্রামের মৃত আকাল উদ্দীনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জি।


পরিবার ও স্থানীয়রা জানায়, সকালে গম ক্ষেতে কম্বাইন হারভেস্টার দিয়ে গম মাড়াই করছিল। এসময় ওই বৃদ্ধা কম্বাইন হারভেস্টারের পিছনে খড়গুলো টানছিল। হঠাৎ যখন কম্বাইন হারভেস্টার পেছন দিকে যাচ্ছিল তখন ধাক্কা লেগে বৃদ্ধা পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান।


নিহত আবেদার ছেলে মফিজুল ইসলাম বলেন, বউমা মহসিনা ও স্থানীয় মুজারুল ইসলাম বলেন, গম মাড়াইয়ের সময় কম্বাইন হারভেস্টার পিছনে দিকে যাওয়ার ধাক্কা লেগে পড়ে যায় বৃদ্ধা এবং অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মারা যান। বৃদ্ধা মানুষকে নিয়ে বাড়াবাড়ি করবে না বলে জানান তারা। তাই স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে মীমাংসা করার কথা বলেন।


কম্বাইন হারভেস্টার চালক রুবেল বলেন, আমি যখন গম ক্ষেতে মাড়াইয়ের কাজ করছিলাম সেখানে প্রায় অর্ধশতাধিক মানুষ ছিল। সকলকে বার বার সতর্ক করি যেন পিছনে কেউ না যায়। কারণ কম্বাইন হারভেস্টার চালানোর সময় পিছনে কিছু দেখা যায় না। কিন্তু তারপরও কথা শুনেননি কখন যে পিছনে আসে দেখিনি। গাড়িটি ঘোড়ানোর সময় সাইডে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যায়।


স্থানীয়দের বরাত দিয়ে চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জি জানান, এই দুর্ঘটনায় চালকের দোষ নেই বলে জেনেছি। নিহতের পরিবার থানায় না দাবি দিয়ে এসেছেন। তাই নিহতের লাশ পারিবারিক ভাবে দাফন করবেন।


বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বৃদ্ধার মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

আরও খবর