কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসীদের গুলিতে এক শিক্ষার্থী নিহত

কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে ফের মো. বশির আহমেদ (১৯) নামে এক মাদ্রাসার শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।


নিহত মো. বশির আহমেদ উখিয়ার ৬ নম্বর ক্যাম্পের ব্লক সি/৯ এমৃত রহমত উল্লাহর ছেলে।


সোমবার (৫ জুন) সকালে উখিয়ার উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের ব্লক সি-৬ এলাকায় এ হত্যাকাণ্ড হয়।


উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী স্থানীয়দের বরাতে বলেন,উখিয়ার ৬ নম্বর ক্যাম্পে আরসা সন্ত্রাসী সাদ্দামের নেতৃত্বে ৮/১০ জন আরসা সদস্য একত্রিত হয়ে মাদ্রাসার ছাত্র মোঃ বশিরকে গলায় ও বুকের উপরের অংশে গুলি মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।


পরবর্তীতে এপিবিএন ও পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ রোহিঙ্গাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বশিরকে মৃত ঘোষণা করেন।


তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর