কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিদেশী অস্ত্র, আরসা কমান্ডারসহ ৮ দুষ্কৃতিকারী আটক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএন পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও আরসার কমান্ডার সহ ৮ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে।


রোববার (০৪ জুন) সকালে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-১৯ এর সি/৮ ব্লকের ঘোনার পাড়া গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আরসা কমান্ডার হাফেজ মোঃ আলম (৪৭) কে একটি বিদেশী তৈরি (রিভালভার) পিস্তল এবং ১০ রাউন্ড এ্যামোনিশন সহ আটক করে এপিবিএন পুলিশ। আটককৃত আসামী হলেন, হাফেজ মোঃ আলম (৪৭) ক্যাম্প-১৯, ব্লক সি/৮, এফসিএনঃ ২০৭০৯৯, এর মোঃ সালাম এর ছেলে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আমির জাফর বিপিএম এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একই দিনে ভোর ৫টার দিকে ক্যাম্প-১৯ ও ১৩ এর বিভিন্ন ব্লকের ঘোনার পাড়া এবং তানজিমার খোলায় অনুরূপ অভিযান চালিয়ে ৭জন রোহিঙ্গা দুষ্কৃতিকারীকে তাদের নিজ বাসা থেকে আটক করা হয়। আটককৃত আসামিদের পুলিশ ক্যাম্পে রেখে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে।



আটককৃতরা হলেন, ১/ ক্যাম্প-১৯, ব্লক ডি/৭, এফসিএনঃ ১১৫২৮৮, এর জালাল উদ্দীনের ছেলে মো: ইব্রাহিম (২৮) ২/ ক্যাম্প ১৯, ব্লক এ/১, এফসিএন ২৮১৩১৯ এর নুর মল হাকিমের ছেলে হোসেন আহমেদ (৪৩) ৩/ ক্যাম্প ১৯, ব্লক এ/১, এফসিএন নম্বর ২৯৯৮৬৫, এর নুর বসার এর ছেলে নুর হুদা (২৩) ৪/ ক্যাম্প ১৯, ব্লক এ/৮, এফসিএন নম্বর ২৯৮৪৭৩, মো: আমিনের ছেলে মো: সলিম (২৪) ৫/ ক্যাম্প ১৩, ব্লক এফ/৫, এর আব্বস আহমদের ছেলে হামিদ উল্লাহ (২৭) ৬/ ক্যাম্প ১৩, ব্লক জি/২ এর মুহাম্মদ আলী এর ছেলে মো সালে (২৮) ৭/ ক্যাম্প ১৩, ব্লক সি/৫, এফসিএন ২০৯৭০৭ এর নুর আহমেদের ছেলে আব্দুল আমিন (৪৩), উভয় থানা উখিয়া, জেলা কক্সবাজার কে আটক করা হয়।

এদিকে আটককৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Tag
আরও খবর