কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বাংলাদেশ আওয়ামী লীগ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে তৃণমূলের নেতা কর্মীদের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে ৮ জুলাই (শনিবার) সকাল ১০ টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ মিলনায়তনে তৃণমূলের ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


সরকারের উন্নয়ন কার্যক্রম ও দেশের অগ্রগতির বিরুদ্ধে দেশ-বিদেশী চক্রের ষড়যন্ত্রমূলক কর্মকান্ড প্রতিহত করা ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষিত "রোড় টু স্মার্ট বাংলাদেশ" সফল বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল আওয়ামী লীগের নেতা কর্মীদের ঈদ পুণর্মিলনী ও মতবিনিময় সভায় উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ , ৫ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি /সাধারণ সম্পাদক, ও ৪৫ টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি /সাধারণ সম্পাদক বৃন্দ।


উখিয়া উপজেলা আওয়ামী লীগের

দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল হক খাঁনের সঞ্চালনার মধ্যে দিয়ে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল মনসুর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জমির উদ্দিন, সহ-সভাপতি রিয়াজুল হক রিয়াজ, আকবর আহমদ চৌধুরী,অধ্যক্ষ শাহ আলম, লিয়াকত আলী বাবুল, অর্থ সম্পাদক তমিজ সওদাগর, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাক্টর, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কাজি আকতার উদ্দিন টুনু, সাংগঠনিক সম্পাদক মুজিবুর হক আজাদ, সাংগঠনিক সম্পাদক এম এ মনজুর, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রবীন্দ্র দাশ রবি, সদস্য অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, মাস্টার ছৈয়দ আলম, আমিনুল হক আমিন, জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকামনা সম্পাদক আবুল ফজল মেম্বার সহ অনেকেই। 


৫ ইউনিয়ন আওয়ামী লীগের মধ্য বক্তব্য রাখেন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক এডভোকেট এটি এম রশিদ, রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসহাব উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মেম্বার, সাধারণ সম্পাদক মোশাররফ সিকদার, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজল কাদের চৌধুরী (ভূট্রো), সাধারণ সম্পাদক শুক্কুর মেম্বার, হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহজান সাজু। আরো বক্তব্যে রাখেন ৪৫ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি /সাধারণ বৃন্দ।


সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ধর্মপ্রাণ মুসলমান। তিনি কখনো মিথ্যা কথা 

বলেনও না, মিথ্যা প্রতিশ্রুতিও প্রদান করেন না। তিনি যা বলেন তার চাইতেও অনেক বেশি কাজ করেন। তাইতো তিনি দেশীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র-চক্রান্তের জাল ছিন্ন করে দুর্বার গতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন। ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করে আমরা এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কাজ করে যাব।


তিনি আরও বলেন, শেখ হাসিনার হাত ধরে দেশ আজ বহির্বিশ্বে উন্নয়নের রুল মডেল। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিতে হবে। তাই আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা উপলক্ষে উখিয়া উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠন সম্মিলিতভাবে সর্বোচ্চ লোক জমায়েত করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চক্রান্তকারীদের দেখিয়ে দেব, আওয়ামী লীগ এখনো মাঠে আছে মাঠেই থাকবেন।

Tag
আরও খবর