কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উখিয়ায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী সেবার মান উন্নয়ন বিষয়ক কর্ম-পরিকল্পনা প্রনয়ন কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়া এরিয়া প্রোগাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে ও এনজিও শেড এর সার্বিক তত্ত্বাবধানে সিটিজেন ভয়েস এন্ড এ্যাকশন ওয়ার্কিং গ্রুপের উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাধীন সেবার মান উন্নয়ন বিষয়ক কর্ম-পরিকল্পনা প্রনয়ন কর্মশালা উখিয়াস্থ পালস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়।


বৃহস্পতিবার (২৭ জুলাই) সিভিএ ওয়ার্কিং গ্রুপ কমিটির সভাপতি মাওলানা ক্বারী সামশুল আলমের সভাপতিত্বে ও শেড এর মনিটরিং ও এভ্যায়েলুশন স্পেশালিষ্ট মোঃ সাইদুল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত দিনব্যাপী কর্ম-পরিকল্পনা প্রনয়ন সভায় স্ব স্ব বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল মাহমুদ, উখিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিব জাহান, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিষ্ট মেহেরুন নেছা নীলা ও বেসরকারি উন্নয়ন সংস্থা শেড এর প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম প্রমূখ।


সভায় বক্তারা বলেন, সামাজিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরির মাধ্যমে সমাজকে অবক্ষয় মুক্ত রাখতে স্ব স্ব ক্ষেত্রে সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। পাশাপাশি নারী-পুরুষ সকলকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ায় জন্য নিজেদের টেকনিক্যাল শিক্ষা গ্রহণ করতে হবে।


এছাড়াও প্রশ্ন-উত্তর পর্বে সমাজের বিভিন্ন স্তরে দায়িত্বরত ৫০ জন অংশগ্রহণকারী মতামত পেশ করেন।

Tag
আরও খবর