নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

উখিয়ায় ডেঙ্গু মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম "স্টপ ডেঙ্গু"

উখিয়ায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন, সচেতনতামূলক ক্যাম্পেইন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  কার্যক্রম "স্টপ ডেঙ্গু" শুরু হয়েছে।


শুক্রবার (৫ আগস্ট) উপজেলার উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়  পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালি কর্মসূচি পালন করা হয়। এতে গ্রুপের স্কাউট, গার্ল ইন স্কাউট, রোভার স্কাউট, গার্ল ইন রোভার স্কাউট, ইউনিট লিডার ও কমিটির সদস্যরা ডেঙ্গু প্রতিরোধে সকলের সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। পরে সকলেই শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন।



ডেঙ্গু ভয়াবহতা বিবেচনায় উখিয়ায় ডেঙ্গু মশার প্রাদুর্ভাব রোধকল্পে স্প্রে মেশিনের মাধ্যমে কিটনাশক ছিটানোর উদ্যোগ নেয়া হয়েছে। সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, উপজেলার জনবহনের স্থান গুলোতে নিয়মিতভাবে বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন, লিফলেট বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


পাশাপাশি উরিয়া মুক্ত স্কাউট গ্রুপ এর সদস্যদের নিয়ে আলোচনা সভার আয়োজন করে। এতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।



উখিয়া উপজেলা স্কাউটের সম্পাদক আনোয়ার ইবনে কামাল  জানান, উখিয়ায় ডেঙ্গু প্রতিরোধে  এডিস মশা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে গ্রুপের স্বেচ্ছাসেবী সদস্যরা উপজেলার পরিষ্কার রাখতে অতীতেও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান করেছে।


গ্রুপ সম্পাদক রবিউল হাসান শিমুল জানান, ইতিমধ্যে উখিয়া উপজেলায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে  ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা যেমন প্রয়োজন তেমনি সচেতনতারও কোন বিকল্প নেই তারি ধারাবাহিকতায় উরিয়া মুক্ত স্কাউট গ্রুপ  স্টপ ডেঙ্গু নামে সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে এবং এই কর্মসূচি বাস্তবায়নে উপজেলা স্কাউটস সব সময় সহযোগিতা করে আসতেছে।

Tag
আরও খবর