কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সহকারী মহাসচিব

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএনডিপির এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজার।


সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ তে পৌঁছেন। এরপর তিনি ক্যাম্প এলাকা ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এর আগে রোববার (১০ সেপ্টেম্বর) নোয়াখালী ভাসানচরের রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তিনি।


এ সময় তার সঙ্গে ছিলেন কক্সবাজারে শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার (যুগ্মসচিব) মো. মিজানুর রহমান ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানসহ প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের কর্মকর্তারা।


প্রসঙ্গত, মিয়ানমারে নিপীড়নের কারণে নব্বই দশক হতে ২০১৭ সালের শেষ সময় পর্যন্ত ১২ লাখের মতো রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এরমধ্যে ২০১৭ সালে একই সময়ে আসে প্রায় ৮ লাখ রোহিঙ্গা। বিপদগ্রস্ত এসব রোহিঙ্গাকে উখিয়া-টেকনাফের প্রায় ১০ হাজার একর বনভূমি ও সমতল মিলিয়ে ৩৩টি ক্যাম্প করে রাখা হয়েছে। এদের প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।



গত ছয় বছরেও তা আলোর মুখ দেখেনি। এরই মাঝে বিশ্বের নেতৃত্ব স্থানীর বিভিন্ন দেশের দায়িত্বশীলরা রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে আসছেন। ১১ সেপ্টেম্বর এসেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএনডিপির এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজার।

Tag
আরও খবর