কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পিনজিরকুল প্রাক- প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় শিশুরা শিক্ষা বঞ্চিত

পিনজিরকুল গ্রামের মানুষ এই এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়োজনীয়তা অনুভব করছে। এই বিশাল মহল্লা জুড়ে একটি শিক্ষা প্রতিষ্টান না থাকায় কচি-কাঁচা শিশুরা স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে না বলে জানা গেছে।


আজ সকালে সরজমিন ঘুরে দেখা গেছে, পিনজিরকুল গ্রামে একটি প্রাক – প্রাথমিক বিদ্যালয় চোখে পড়ে।

২০১৬ প্রাক – প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত করেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।


বিদ্যালয়টির জন্য জমি দান করেন ব্যাংক কর্মকর্তা শফিউল আলম। বেসরকারী সংস্হা সিসিডিবি’র অর্থায়নে বিদ্যায়লটিতে পাঠদান চালানোর পর ফান্ড সংকটের কারণে স্কুলটি বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে।


স্কুলের জমিদাতা শফিউল আলম এই প্রতিবেদককে জানান, সিসিডিবি তিন বছর পর ফান্ড সংকট কারণে স্কুলটি হস্তান্তর করে চলে যায়। বর্তমানে স্কুলটি খালি পড়ে রয়েছে। ফলে ২০০ শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যত অন্ধকার হয়ে পড়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন।


এদিকে বিদ্যালয়টিতে পুনরায় পড়ালেখা চালু করার প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে কথা বলেছেন এলাকার বাসিন্দা উখিয়া কলেজের অধ্যাপক শাহ আলম।


তিনি বলেন, পিনজিরকুল গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় গুরুত্ব অত্যাধিক। কারণ এই গ্রামের শত শত শিশুরা তাদের মৌলিক অধিকার শিক্ষার আলো পাচ্ছে না। অতএব,এই মহল্লা ও এলাকায় স্কুলটির পাঠাদান আবার শুরুর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

Tag
আরও খবর